somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতুলানী সমাচার

০১ লা জুলাই, ২০১০ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(কদম্ববৃক্ষসখা স্বঘোষিত এক শ্রীকৃষ্ণের কল্পপ্রেমে বাধা পড়তে গিয়ে
কোন এক পাহাড়ি শ্রীমতি রাধার শিকে না ছেঁড়া সত্ত্বেও চাটগাঁ মহকুমার
ননদিনীর হাটের ব্রাম্মনপাড়ায় মৃত্তিকানির্মীত অরুপসাগর বেদিতে
চারকোলে কে বা কারা লিখিত বিচ্ছিন্ন লোকশ্রুতির সমন্বিত কাব্যরুপ)


তুমি কি আমারে চাতক বানাও,
নাকি নিজেই চাতক হয়া যাই মেঘ দেইখা আসমানে!
আমারে মেঘপংখী কইরে কি লাভ তোমার শ্রীমতি রাধা?
নাকি আমিই বুঝিনা মেঘপংখী হওনের নিদারুন
যন্ত্রনা, কি জানি, তবু...

এখোন এইভাবে বরং ভালা থাকি,
মাঝে-মইদ্দে সাধারন জল খায়া তেষ্টা মজাই,
তাই কই আমারে চাতক না বানায়া ভাসায়ে
দ্যাও পদ্মদিঘির জলে, তবু, সেই ভালা
বাঁইচা থাকি পদ্ম-পানা মাখামাখি...
বরিষন-জাতক হইলে কই পামু মেঘের জল শ্রীমতি রাধা?

অই পাড়ার আবেদীন, বন্ধু ফখরা- অরা ব্যাবাকতে
পাইলো মেঘ, দেখা হইলেই অরা মেঘ না চাইতে
বৃষ্টির গপ্পো শুনায়...আর আমি...

কি সাধে যে ক্যান একদিন ভুল কইরা তোমার
কালা কেশ পানে তাকাইছিলাম,
ক্যান যে সিঁথিরে ভাবছিলাম রংধনু,
ক্যান যে তোমারে কইছিলাম আমারে মেঘ দ্যাও শ্রীমতি রাধা...
এক বড়ো পোকা য্যান পরান খায় কুঁইড়া কুঁইড়া,
হাঁড়-মগজ-চামড়ায় য্যান কালশিট্টা দাগ ঘুর্নিবাতাসের...

নাকি আমিই চাতক হয়া যাই মেঘ দেইখা আসমানে,
নয়তো কালা বরন মায়ায় যে মেঘ থাকে তা ক্যামতে
জানুম আমি, তোমার আঁচে য্যান পুইড়া যায় শইল আমার...
তবু আঁজলা ভইরা মেঘজল ঢালতে গিয়া ছলে উস্কায়া
দিলা আংরার আগুন, অনভ্যাইসা পোলা ক্যামতে জানবো
আংরার শোধন কি কইরে হয়?

সুমায় পার করনের আপন আপন মাইনষ্যার এই দুইন্যায়
কেউ কিছু হয়া গেলে কারো কিচ্ছু যায়-আসেনা...
তবু চাতক হয়া যাই, আমার এই চাতকরুপ ক্যামতে
বুঝাই তোমারে শ্রীমতি রাধা?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×