somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরে ঝরঝর-মুখর বাদল দিন

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওগো ঘনঘোর বরিষা!
ভুল জায়গায় আইসা পড়ছো তুমি। এইখানে নীপবন পাবা না। এই শহরে কদমগাছে থোকা-থোকা ফুল ফুটে না, ফুটে সাউন্ড গ্রেনেড।

ওগো শাওনের ঘনঘটা!
এইহানে নবধারা-জলে কেউ লাফাইয়া গিয়া সিনান করতে চায় না; নিউজপ্রিন্টের একটা খবরের কাগজ মাথায় দিয়া হইলেও তুমার ছোঁয়া এড়াইতে চায়।

ওগো গগণের নীরদ!
ভুল এলাকা দিয়া পাস করতেছো তুমি। তুমার গরজন শুইনা আসমানে চাইয়া দেখবো মেঘের পরে কাজল-কালো মেঘ জমছে কিনা, এই আস্পর্দা এই শহরে কারো নাই। হেইডা করতে গেলে ছয়-নম্বরের তলে নাইলে ম্যানহোলে পইরা হের ছিরাদ্দ সারা।

ওগো মৌসুমি পবন!
তুমি গেরামে যাও, বাদাড়ে যাও, গাঙে যাও, চাইলে পাহাড়েও ধাক্কা খাইতে পারো। কিন্তু, শহর এড়াইয়া যাইও, প্লিজ। ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় সরকার বাই-পাস রোড কইরা দিছে কি কামে?

মোদ্দা কথা, এইখানে মঘমেদুর-তমসা পুছনের টাইম কারো নাই। তুমি আইলে সিটি কর্পোরেশনের রাস্তা ডুবে, জ্যামের ভিতরে পেঁজগি লাগে—তাই দোষ তুমার; মাইনষে তুমারে গাইল পাড়ে। তুমি আইলে অহন খালি চাষা খুশি হয়; খেয়াল চাপলে অল্পবয়সী মেয়েছেলে ছাদে উইঠা হুদাই লাফায়; কবিরা আজাইরা প্যাঁচাল পাড়ে। আর খুশি হয় এফএম রেডিও’র আরজে-রা; শ্রাবণ-বর্ষণ সংগীতের লগে তাল মিলাইয়া গান বাজানোর চান্স পায়। বানের জলে সব ভাইসা গেলেও হেরা থামেনা!

৩০/০৫/১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×