রাস্তায় লেপটে থাকা শ্লেষ্মাপূর্ণ
থুতু চেটে খাতে কেমন : জানি।
নিয়মিত লালা জমা হয় গালে—
উপকারহেতু অবলীলাক্রমে
তামাম-সৃষ্টি গিলছে দিবা-রাত্র।
তথাপি, উগরে দিলে সেই বরকত,
পথে-পিচে এঁটে ববমিষা আনে—
এমনই ঘৃণ্য অচ্ছুৎ।
তবু আমরা ক’জনা মানুষ-মাত্র
চেটে খেতে ভালোবাসি তা :
যেমন আদম চেটেছে নিজ-পাপ-চিহ্ন।
মানুষ হয়েছি, তাই কুড়াল-কোদাল
পেলে নিজের উপরে প্রয়োগে
সিদ্ধহস্ত হতে ব্যতিব্যস্ত।
২৮/০৪/১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



