শলা-ইন্দুর, জেঠি, তেলাকাটা, মাকড়, ভীমরুল—
দেহে, মনে, প্রাণে, ঘরে, দেশে;
ওরা ফিরে আসে পুনঃপুনঃ।
হায়েনার হাসি শাসিয়ে যায় :
এক মাঘে শীত যায়নি কস্মিনকালেও।
সংঘাত-সংঘাত খেলা সর্বনাশ করে,
সমঝোতা-সমঝোতা অভিনয় হাস্যরস আনে।
রাজায়-রাষ্ট্রদ্রোহীতে যুদ্ধ, আমজনতা কি
পক্ষ নেবে না স্থিতি ও সত্যের?
তবে দোষ কিবা ম্যাকিয়াভেল্লিতে?
২৫/১০/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



