এক্স-ওয়াই ক্রোমোজোমবাহী ড্রসোফিলা
বসে থাকে রম্ভা, পেয়ারা বা কর্তিত
আপেলের ‘পরে।
স্বয়ংস্বম্পূর্ণ ড্রসোফিলা মানুষের মত নয়
অপূর্ণ, পরমুখাপেক্ষী।
মানুষের মত নয় বলে প্রেম নয়,
অভিসার নয়, পরিপূর্ণ ড্রসোফিলা
জানে শুধু তরমুজ বা ছিঁড়ে ফেলা
কমলার ‘পরে বসে থাকা।
ড্রসোফিলা বৈষয়িক নয়, তাই
সে খুনী বা বেঈমান নয়, নয় ধর্ষক।
অণুবীক্ষণিক ড্রসোফিলা জানেনা
ক্ষমতার স্বাদ; তার জানা নেই
সদাপ্রভুর বাণী বা ফ্রয়েডীয় তত্ত্ব।
তাই ভয় নয়, ব্যথা নয়,
আশা নয়; ঢনাঢ্য ড্রসোফিলা
জানে শুধু আনারস, পেঁপে বা
রসালো রসালের ‘পরে বসে থাকা।
জুলাই, ২০০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



