“পূর্ব্ববঙ্গ রুখিয়া দাঁড়াও” ফের !
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই জামানা কাল,
হাটে হাটে বলির সন্ধান।
খড়গ ধরেন নিশ্চল দেবী কালী,
নিথর তাঁর শাক্ত ভক্ত
দুর্বৃত্তের দা-কুড়ালে;
শ্যামা-মা জিব কাটেন নির্জীব
সাধকের পিঠটান দেখে।
সাম্প্রদায়িক আগুন ছড়ায়
রাজনৈতিক বাতাসে চড়ে;
’৪৭ এর লোমহর্ষকতার পর
সজারু-রূপী উপমহাদেশ রক্তগঙ্গায়
খাবি খায় নিয়মিত বিরতিতে;
বিসংবাদের চিরস্থায়ী বন্দোবস্ত যেন।
অথচ, কি শাশ্বত চমক এখানের
মাটি-পানি-হাওয়ায় !
প্রাণের হদিস মাত্র
যত্নে অযুত-নিযুত-গুণ।
যদি প্রাইমারি ইস্কুলের
বন্ধুর চোখে চোখ রেখে
আড্ডা দিতে চাও পুনরায়,
যদি আবার পেতে চাও
বুড়ি পিসি’র আদর,
“পূর্ব্ববঙ্গ রুখিয়া দাঁড়াও” ফের !
বাঙালি যদি হও হিন্দু,
বৌদ্ধ, নাসারা, মোসলমান।
০৭/১২/২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন