ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের আজ শেষদিন
১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের শেষদিন আজ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনের জন্য সময় বৃদ্ধি করা হবে না। আজ রাত ১১টা ৫৯ মিনিটের পর আবেদন কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
কিন্তু আবেদনকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে অনলাইন ভর্তি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ বলেন, এ বিষয়ে ভিসি সাহেব ভালো বলতে পারবেন। তবে কারও আবেদন ডাউনলোড করার পর ব্যাংক রশিদ সংগ্রহ করা থাকলে তার আবেদন গ্রহণ ও প্রবেশপত্র সংগ্রহে সমস্যা হবে না। এ বিষয়ে ভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সিন্ডিকেট মিটিংয়ে ব্যস্ত থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।
প্রথমবারের মতো এবার সবগুলো ইউনিটের আবেদন কার্যক্রম অনলাইনে নেয়া হয়েছে। ২৯ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর, বিভাগ পরিবর্তন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন