somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল

২৪ শে জুন, ২০০৯ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমান বলে হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। এই মামলার বিবাদী ও মুক্তিযুদ্ধের উইং কমান্ডার হামিদুল্লাহ খান আজ এই 'লিভ টু আপিল' দায়ের করেন। আপিল দায়ের করার পর হামিদুল্লাহ খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে জাতিকে বিভক্ত করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। হামিদুল্লাহ খান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দেন। সেই সময় আওয়ামী লীগের কোন নেতা-কর্মী এ ঘোষণা দেননি। হামিদুল্লাহ খানের আইনজীবী এডভোকেট রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রীমকোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা হয়েছে। আগামীকাল (বুধবার) সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানী হতে পারে। তিনি বলেন, ১৯৭১ সালের সকল দলিল ও কাগজপত্র সংগ্রহ করেছি। সে সব প্রমাণাদি আমরা আপিল বিভাগে তুলে ধরবো।
গত ২১ শে জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দিয়েছেন। আদালতের ওই রায়ের পরই এ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক কারণেই এই রায় দেয়া হয়েছে। বিএনপি নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা বলেছেন, এ ব্যাপারে কোন রায় দেয়ার এখতিয়ার আদালতের নেই। ফলে বিষয়টি নিয়ে ক্রমেই জটিলতা বাড়ছে। আদালতের রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালে মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের তৃতীয় খন্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করে। গত ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সালামের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র-এর তৃতীয় খন্ড কেন বাজেয়াপ্ত করা হবে না এবং ইতিহাস বিকৃতকারিদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছিলো। পরে রিটটিতে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান পক্ষভুক্ত হয়েছিলেন। গত ১৯ শে এপ্রিল ডাক্তার এম এ সালাম এই রিটটি দায়ের করেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি যেহেতু আপিল বিভাগে গেছে তাই আপিল বিভাগ এখন কি রায় দেবে সেটাই দেখার বিষয়। তবে তারা বলছেন, দীর্ঘ দিন ধরে এই বিষয়টি নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তার একটা চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×