ইরানে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মোহসেন রেজায়ী নির্বাচনে অনিয়মের ব্যাপারে ইতোপূর্বে যে সব অভিযোগ করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন। ইরানের নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অভিভাবক পরিষদের কাছে তিনি এ অভিযোগ দায়ের করেছিলেন। অভিভাবক পরিষদের সচিব আয়াতুল্লাহ আহমেদ জান্নাতির কাছে লেখা পত্রে জনাব রেজায়ী বলেছেন, ইরানের রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর একটি পর্যায়ে উপনীত হওয়ায় তা নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনে ব্যাপক ভোটারের অংশগ্রহণের কথা উল্লেখ করে জনাব রেজায়ী তার এ পত্রে আরো বলেছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ইসলামভিত্তিক গণতন্ত্রের পরিষ্কার উদাহরণ হয়ে উঠেছে। তিনি জানান, সময় স্বল্পতার কারণে তার পক্ষে নির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে মাথা ঘামানো সম্ভব হচ্ছে না। চলতি মাসের ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে জনাব রেজায়ী ৬ লক্ষাধিক ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। এই নির্বাচনে অনিয়মের ব্যাপারটি তদন্ত করে দেখার জন্য আয়াতুল্লাহ জান্নাতির অনুরোধ সময় সীমা বাড়ানোর ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এর আগে সম্মত হয়েছেন। আর ঠিক সে সময় জনাব রেজায়ী তার অভিযোগ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা প্রদান করলেন। এই নির্বাচনে পরাজিত প্রার্থীদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ৫০টি শহরে মোট ভোটার সংখ্যার থেকে বেশি ভোট পড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ী বলেছেন, ইরানের নির্বাচনী আইন অনুযায়ী কোনো ভোটারকে নিজ শহরেই ভোট প্রদান করতে বাধ্য থাকতে হয় না। নির্বাচনের দিনে ভোটার যে শহরে অবস্থান করবেন ইচ্ছা করলে সেখানকার ভোট কেন্দ্রে তিনি জাতীয় পরিচয় পত্র পেশ করে ভোট প্রদান করতে পারবেন। কাজেই কোনো ব্যাপক অনিয়মের হয়নি উল্লেখ করে জনাব কাদখোদায়ী নির্বাচন বাতিল করার সম্ভাবনা নাকচ করে দেন। এখানে উল্লেখযোগ্য, ইরানের প্রতিটি নাগরিককে কম্পিউটার ভিত্তিক পরিচয় পত্র দেয়া আছে এবং ব্যাংকের হিসাব খোলা থেকে শুরু করে সকল কাজের সময় এই পরিচয়পত্র আবশ্যক রয়েছে। ইরানে জাতীয় পরিচয় পত্র ছাড়া কারো পক্ষেই কোনো কাজ করা সম্ভব নয়।
মোহসেন রেজায়ী নির্বাচন সংক্রান্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।