somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুমির লাল গাড়ি

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুমি তার বিছানায় শুয়ে কান্না করছে। কারণ আজ তার মা প্রথম তার গায়ে হাত তুললো। রুমির বয়স মাত্র পাঁচ বছর। সে মনে মনে ভাবলো আজকে বাপি এলে বাপিকে সে বলে দিবে যেন বাপি মাকে মেরে দেয়। গালটা এখনো ব্যথা করছে। রুমি ভেবেই পেলনা তার মা কেন এত রেগে গেলেন। সে তো কিছুই করেনি। শুধু তাদের বাসায় আসা একটি বুয়ার কোলে চড়েছে। তাও এই বুয়া অনেক দিন পর পর আসে। রুমির তো ভালই লাগে যখন কেউ তাকে কোলে নিয়ে আদর করে। আর এই বুয়াতো রুমিকে অনেক অনেক আদর করে। কখনো কখনো রুমির মনে হয় মার থেকে এই বুয়াই বেশি আদর করে। তাহলে মা রাগ করলেন কেন? যাক অনেকক্ষণ কান্না করাতে ব্যথাটা মনে হয় কমেছে। রুমি তার ভালুটাকে বুকে নিয়ে আর লাল গাড়িটাকে বালিশের উপর রেখে কি যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।
ঘুম থেকে উঠে রুমি এদিক সেদিক তাকায়। ঘুম ভাংলেই রুমির মন খারাপ লাগে। অন্য সময় “মা” বলে ডাকলেই তার মা ছুটে চলে আসে তার কাছে। কিন্তু আজকে রুমি তার মাকে ডাকলো না। প্রথমেই তার বাপির কথা মনে হল। এতক্ষণে নিশ্চয়ই তার বাপি চলে এসেছে। রুমি বিছানা থেকে নেমে তার বাবা মায়ের রুমের দিকে এগিয়ে গেল। দরজাটা বন্ধ দেখে রুমি থমকে দাঁড়ায়। এই দরজা বন্ধ থাকা মানে হল তার এখন ওই রুমে ঢোকা বারণ। রুমি দরজার কাছে দাঁড়িয়ে থাকে এবং সে একটু খেয়াল করাতে ভিতর থেকে তার মায়ের কান্নার শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর রুমি শুনতে পায় তার বাপি্র কথা
“তোমাকে তো বলেছি আমরা আবার বাসা বদল করবো। কিন্তু এখন তো সম্ভব না। আমার অফিসে এখন অনেক কাজ। একটু সামলে নিয়েই আমরা বাসা বদলে ফেলব। এমন জায়গায় বাসা নিব যে এই মহিলা আমাদের খুঁজে পাবেনা।“
“যা করার এখনই কর। এই মহিলা খুব খারাপ। ওকে তো আগেই বলেছি যে ও যেন আর কখনোই রুমির কাছে না আসে। এত টাকা দিয়েছি। তারপরও কেন আমার রুমির কাছে আসে”।
“ কি করবে বল? মা তো। না দেখে থাকতে পারে না…………”
রুমির হঠাৎ মনে পড়ে যে একদিন বাপি বলেছিল বড়রা কথা বললে তা শুনতে হয়না। রুমি কিছুক্ষণ চিন্তা করে তার রুমে চলে আসে। ওর লাল গাড়িটা নিয়ে খেলা শুরু করে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×