বাগেরহাটে এ একটা অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়েছিলাম। রথ দেখা হয়ে গেলে কলা বেচতে বের হলাম। মানে ষাট গম্বুজ ও খান জাহান মৌসোলিয়াম দেখতে বের হলাম। উঠেছিলাম বাগেরহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলে। সেখান থেকে রিকশা নিয়ে প্রথমে গেলাম খান জাহান মৌসোলিয়াম। মৌসোলিয়াম হতে বের হয়ে একটি ভ্যান গাড়ি ভাড়া করলাম, সে ষাট গম্বুজ নিয়ে যাবে আবার হোটেল এ ফেরত নিয়ে আসবে। ভ্যান এ এক স্থানীয় উঠলেন আর ভ্যান গাড়ির চালককে বললেন, "এমপি সাব আইববে, আইক বেচা তো যাইবে না"। এখানে লেখা পড়ে হয়তো সবাই বুঝতে পারবেন, কি বলা হচ্ছে। কিন্তু আমি যখন প্রথম শুনলাম, তখন যা বুঝেছিলাম তা হাস্যকর। যাই হোক, সেই লোক রাস্তায় যাকেই দেখছে তাকেই বলছে ওই কথা। আমি আর আমার সঙ্গী কিছুই বুঝতে পারলাম না। সে ষাট গম্বুজের বেশ খানিকটা আগেই নেমে পড়লো। গন্তব্যে পৌঁছে আমরা ভ্যান গাড়ীওয়ালাকে অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেলাম। বের হওয়ার পর দেখি বেশ কয়েকজন পুলিশ দাড়ানো। মটর সাইকেলে বসা একজন আমাকে ও আমার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন। বাগেরহাট আসার কারণ ও আমার কার্ড দেওয়ার পর হাসি দিয়ে হ্যান্ডসেক করে আমাদের বিদায় দিলেন। আমরা হোটেল এর উদ্দেশ্যে রওনা হলাম। ফিরতি পথে খান জাহান মৌসোলিয়াম এর প্রবেশের রাস্তা সামনে পুলিশ আমাদের ভ্যান গাড়ী থামিয়ে দিল। দেখলাম সকল রিকসা ও ভ্যান রাস্তার পাশে দোকানগুলোর ভিতরে ঢুকিয়ে দেওয়ার মত অবস্থা। আর লক্ষ্য করলাম প্রথমে এখানে রাস্তার দুই পার্শ্বে প্রচুর আখ বিক্রী হচ্ছিলো, বিক্রেতারা এখন আর নেই, নেই তাদের আখও (আমার ভাষায় গেন্ডারী)। তক্ষুনি কড়া শব্দে সাইরেন বাজিয়ে, পুলিশের দুইটি ভ্যান একটি নোয়া মাইক্রো গাড়ীকে এসকর্ট করে মৌসোলিয়ামের দিকে নিয়ে গেল। বুঝতে পারলাম, এমপি সাহবে আসবেন, তাই আখ বা গেন্ডারী কিন্তু আজকে বিক্রী করা যাবে না।
এমপি সাব আইববে, আইক বেচা তো যাইবে না।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।