আমার শহরের মাথার উপরে আকাশ খুব কাঁদছে ক’দিন ধরে। কাঁদছে সদ্য প্রিয় মানুষকে হারানোর দুঃখের মতন। কখনও হারানোর ব্যাথায় ফুপিয়ে কাঁদে ঝরঝর করে । কখনও নিরবে কাঁদে নিভৃতে গুড়ি গুড়ি বৃষ্টি ফোটায়। কখনও বৃষ্টি থেমে শীতল দীর্ঘশ্বাস ছেড়ে তার কষ্ট হালকা শীতল বাতাসের মাঝে লুকায়। আমি ওকে ছুঁয়ে দেখেছি আজ। ওর কষ্টে গভীরতাও তাই জেনে নিয়েছি।
আজকে আমারও মনটা ভাল নেই। আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর মৃত্যু বার্ষিকী। তার লেখা পড়ে আমার কৈশর কেটেছে আজ তারুন্যেও তার বই-ই প্রিয় বই। তার সৃষ্টি হিমুর প্রেমে পড়েছি কতবার। নিজেকে রুপা ভেবেছি একা একা । শূভ্র কে খুব মায়া হত। মিসির আলীর উপর রাগ করেছি কতবার। বই পড়ে হাসতাম বলে, কাঁদতাম বলে বাড়িতে সবাই কত হাসত আমাকে নিয়ে। আজ এই প্রিয় লেখক যে নেই, তা মনে পড়লে খুব উনমনা হয়ে যাই। আমি তার আত্মার মাগফেরাতের দোআ করি।
হে আল্লাহ! আমাদের প্রতিপালক, বিচার দিনের মালিক, এই পবিত্র রমজানের রহমত, বরকত, মাগফেরাতের মাসে তাকে তুমি পরিপূর্ণভাবে ক্ষমা করে বেহেশত নসীব কর।
আমার দেশবাসীকে সব সময় ষড়যন্ত্র আর কালো ছায়া থেকে মুক্ত কর, সারা দেশে আর মানুষের মনে শান্তি দাও। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


