somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলুপ্তপ্রায় অসাধারণ একটি দেশী শিল্পের কথা.....

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শীতে গ্রামের বাড়ীতে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ করার একটা ছোট উপলক্ষকে কেন্দ্র করে বেশ কিছু ছবি তুলে ফেললাম। অনেক অনেক ‍দিন পর এই জিনিসটা দেখলাম। জিনিসটার নাম “হাওয়াই বাজী” এর পর জিনিসটা নিয়ে লেখার প্রয়েজন অনুভব করলাম। এটা হয়তো অনেকেই চেনে না। হাওয়াই বাজী এক প্রকার নয়নাভিরাম দেশী FIRE WORKS । এটার উ্ৎপত্তি খেজুর গাছ প্রধান এলাকায়। প্রথমে খেজুর গাছের পাতার নিচের ছাল গুলি একত্র করা হয়। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় শর্পা। এরপর একটি বড় কচুপাতা সংগ্রহ করে খেজুর গাছের কাটা দিয়ে ছোট ছোট অনেক গুলি ফুটো করা হয়। হাওয়াই বাজী এর সৌন্দর্য নির্ভর করে সুক্ষ সুক্ষ ছিদ্রের উপর, সেই জন্যই খেজুরের কাটার ব্যাবহার। এরপর শর্পাগুলি পুড়িয়ে কচুপাতার মাঝে তোলা হয়।

তারপর পাতার চারপাশ দড়ি দিয়ে বেধে আস্তে আস্তে মাথার চার পাশ দিয়ে ঘোরানো হয়।

কচুপাতার ছিদ্রগুলি দিয়ে আস্তে আস্তে আগুনের ফুলকিগুলি বের হয়। এভাবেই সৃষ্টি হয় সুন্দর নয়নাভিরাম একটি দেশী FIRE WORK যার নাম "হাওয়াই বাজী।" হাওয়াই বাজী আমি নিজে দেখলাম অনেক বছর পর। এখন শেীর ভাগ গাছী আর খেজুর গাছ কাটতে চায় না। তাদের বংশধরেরাও পেশা বদল করে অন্যান্য পেশাকে জীবন ধারনের মাধ্যম হিসাবে নিচ্ছে। শর্পা সংগ্রহ ছোট ছোট শিশুদের জন্য এখন কষ্টসাধ্য ব্যাপার। একারনে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় অসাধারন একটা শিল্প হাওয়াই বাজী।

আমার কাছে ক্যামেোটি থাকায় খুব সুন্দর ভাবে ছবিগুলি তোলা সম্ভব হয়। জানিনা অদুর ভবিষ্যতে হয়তো এই শিল্পটা হারিয়ে যাবে। তখন পরবর্তী প্রজন্মের কছে এই লেখাটি পৌছুলে তার হয়তো জানবে আমাদের দেশ একটি অসাধারন শিল্প ছিল যার নাম “হাওয়াই বাজী” এবং সেটি অনেক বিদেশী FIRE WORK থেকেও অনেক সুন্দর।



স্থানঃ মাগুরা।
ক্যামেরাঃ Nikon D 3200
সেটিংসঃ S. Speed : 1.3/s , F. Rate: 3.5, ISO: 3200, Without Flash
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×