somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির মওদুদ এইগুলি বলে কি?

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী জাতীর একমাত্র কুলাঙ্গার মওদুদ আহমেদ এটা কি বললেন। এই সব বলারই বা অর্থ কি? তিনি যা বললেন সেটা যদি সত্য ধরে নেই, তাহলে যা দাড়ায়। তাহলো আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করছে। এটা তারা এক প্রকার নিশ্চিত। এই নিশ্চয়তা তারা কোথায় পেলেন। তারা আওয়ামি লীগের এই পাচ বছরের শাসনামলে জনগনের জন্য এমন কিছুই করেননি যা থেকে এই জাতীয় নিশ্চয়তা তার পেতে পারেন। তারা বেগম জিয়ার সেনানিবাসের বাড়ীর জন্য হরতাল করেছিলেন। তারা বেগম জিয়াকে দিয়ে কান্নাকাটির ফটো সেশান করিয়েছিলেন। যা কোন অবস্থাতেই জন দাবি ছিল না। হা তবে এটা স্বীকার করতে কোন বাধা নেই যে, আওয়ামী লীগ এই্ পাচ বছরে প্রচুর ভুল রাজনীতি করেছে। যাতে তাদের উন্নয়ন মুলক কর্মকান্ড গুলি ঐ ভুলের তলে চাপা পরে গিয়েছে।

রাজাকার শিরোমনি গোলাম আযমের নব্বই বছর জেল হওয়ায় বাঙ্গালী জাতী বির্মষ। বিচারক তার রায়ে তার বয়সের ভারের কথা বিবেচনা করে ফাসির আদেশ দিতে পারেননি। সেটা বিচারপতির বিবেচনা। মওদুদ আহমেদ কিভাবে বললেন রাজাকার শিরোমনি গোলাম আযমের মুক্তি এখন সময়ে ব্যাপার। আগামী মার্চ দুইহাজার তেরর আগেই তিনি মুক্তি পেয়ে যাবেন। তিনি তার এই কথার স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেছেন তার বিরুদ্ধে জোরালো কোন তথ্য প্রমান নেই অনেকটা জোর করেই এই ট্যাইবুনাল স্বপ্রনোদিত হয়ে কিছু মনগড়া তথ্য প্রমানের ভিত্তিতে নব্বই বছরের জেল দিয়ে দিয়েছেন। আপিল হলে উচ্চতর আদালতে এগুলি টিকবে না। তাহলে মোদ্দাকথাটা যা দাড়াচ্ছে তাহলো বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীরা সবাই যার যার গোয়ালে ফিরে যেতে পারবেন। এখন শুধু তানানাতানানা করে সময় ক্ষেপনের কৌশল গ্রহন করেছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। কিন্তু হিন্দু মাইথোলোজিতে একটি প্রবচন আছে "তোমাকে বধিব যে গকুলে বারিছে সে" অর্থাত তুমি তোমার মতো করে যা খুশি ভাবতেই পার। তা সত্তেও সময়ের কাজটি সময়ই বেশ সুচারু রুপে সম্পন্ন করে দেবে যা তুমি ভাবতেই পারছো না।

আওয়ামী লীগ কি পাচ বছরে কোন ভাল কাজই করেনি। করেছে যা করেছে তা বিএনপি কোন কালেই করতে পারতো না বা পাড়লেও করতো না। বিদ্যুত সমস্যার মোটামুটি সমাধান। রেন্টাল বিদ্যুত নিয়ে কিছু সমালোচনা আছে সেই টুকু থাকবেই শতকরা শতভাগ সততা কোন মানুষের পক্ষেই দেখানো সম্ভব নয়। শত বাধা বিপত্তি সত্তেও প্রবৃদ্ধির উৎকর্ষ সমুহ উর্ধমুখি। মোবাইলের ১০সেকেন্ড পালস জনর্সাথেই প্রনয়ন করা হয়েছে যা বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ পেত কি না সন্দেহ। এই পর্যন্ত একটি কাজও বিএনপি জনসার্থে প্রনয়ন করেছে বলে প্রমান করতে পারবে না। ক্ষমতাকে তারা ব্যাবসার কাজে লাগিয়েছে বার বার। এটা স্বীকার করছি যে, বিএনপি ক্ষমতায় থাকলে পদ্মাসেতু যেনতেন প্রকারে হয়ে যেত। তারা বিশ্বব্যাংকের যাবতীয় প্রেসক্রিপশানের বাইরে একাটা পাও ফেলতো না। ব্রীজ ভেঙ্গে পরলে বিশ্বব্যাংকই আবার টাকা দিয়ে তা খারা রাখতে সাহায্য করবে সেখানে বিএনপি খামাখা কেন মাথা ঘামাবে। সমুদ্রসীমা উদ্ধার এই আওয়ামী লীগকেই করতে হয়েছে। শুধুমাত্র এই কাজটির জন্যই আওয়ামী লীগকে বার বার র্নিবাচিত করা উচিত। দুইহাজার চোদ্দতে ভারতবাংলাদেশের সমুদ্রসীমা মামলাটি আর্ন্তজাতিক আদালতে উঠবে এই সময়টিতে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে পছন্দ করছে না। বিএনপি হলেও অসুবিধা নেই আরো ভালো হয় সেনাশাসন এলে। ভুলত্রুটি থাকা সত্তেও যুদ্ধাপরাধীর বিচার আওয়ামী লীগই করেছে যা বিএনপি কোন দিনই করতো না। উন্নয়নের জোয়ারে জীবন যাত্রার মান বেড়ে গিয়েছে। একজন ডেইলি লেবারের নীম্নতম মুজুরী এখন পাচশত টাকা যা দিয়ে সে এই র্দুমুল্যের বাজারেও কমপক্ষে বারো কেজি মোটা চাউল কিনতে পারে যা আগে কখনো সম্ভব ছিল না।

যদি যুদ্ধাপরাধীর বিচার কার্যের শুষ্ঠ সমাধান পেতে চাই বা ভারতেবাংলাদেশ সমুদ্রসীমা পুর্নউদ্ধার করতে চাই, তাহলে আবার আওয়ামী লীগকে র্নিবাচিত করা ছাড়া জনগনের হাতে দ্বিতীয় কোন অপশান খোলা নেই। মোদ্দাকথা দেশের উন্নয়ন তরান্নিত করতে আওয়ামী লীগের বিকল্প এখনো গড়ে উঠেনি আর গড়ে উঠবে বলেও মনে হচ্ছে না।

অতএব ভোট দেয়ার আগে ভেবেচিন্তে ভোটাধীকার প্রয়োগ করুণ। আবেগ বা হুজুগের বশে একটি ভুল সিদ্ধান্ত আমাদের নিয়ে যেতে পারে একটি অন্ধকার যুগে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×