somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গভেষনা । ফাস্টফুডে শিশুর আইকিউ দুর্বল হয় ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়স তিন বছর হওয়ার আগে যেসব শিশুকে চিপস, পিৎ জা ও বার্গারের মতো ফাস্টফুড বেশি খাওয়ানো হয়, তাদের বুদ্ধ্যঙ্ক বা আইকিউ দুর্বল হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ গবেষক। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের আওতায় এই গবেষণা চালানো হয়। গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়।
গবেষকেরা হুঁশিয়ার করেছেন, বেশি করে ফাস্টফুড খাওয়ার ফলে এসব শিশুর মস্তিষ্কের ক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই বয়সী যেসব শিশুকে ফলমূল, শাকসবজিসহ ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, তাদের সঙ্গে ফাস্টফুড খাওয়া শিশুর আইকিউয়ের ব্যবধান হতে পারে পাঁচ পয়েন্ট।
গবেষকদের মতে, তিন বছর বয়সের আগে যেসব শিশু প্রচুর পরিমাণ ফাস্টফুড খায় এবং পরবর্তী সময় তাদের খাবার ও খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটালেও আইকিউর কোনো উন্নতি হয় না।
গবেষকেরা বলেন, একটি শিশুর জন্য প্রথম তিনটি বছর পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ সময় মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে। তাঁদের মতে, যেসব শিশু ওই বয়সে চর্বি ও চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত করা খাবার বেশি খায়, তারা ভিটামিন ও পুষ্টি আশানুরূপ পায় না।
গবেষক পলিন এমেট ও কেট নর্থস্টোন বলেন, তিন বছরের কম বয়সী শিশুর জন্য শাকসবজি ও ফলমূল খুব প্রয়োজনীয় খাবার। এসব খাবারে প্রচুর পুষ্টি থাকে, যা দ্রুত বাড়তে থাকা মস্তিষ্কের জন্য উপকারী। এতে শিশুদের মেধাশক্তি সবল হয়। আর তা হয় স্থায়ীভাবে। এর সুফল দেখা যায় পাঁচ বছর পর, অর্থাৎ আট বছর বয়সে। বয়স তিন বছর পার হওয়ার পর মস্তিষ্কের বৃদ্ধির হার কমে যায়। এ কারণে শিশুরা তখন পুষ্টিমানসম্পন্ন ভালো খাবার খেলেও তা আইকিউর বেলায় আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে না। ডেইলি মেইল
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×