somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুমনের গান কিংবা এলেবেলে স্মৃতির ডানা

২৩ শে মে, ২০০৮ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানো, সুমন এখন ঢাকায় । হ্যা.... কবির সুমন, তোমার-আমার সমুন চট্টোপাধ্যায় । আমাদের প্রিয় কবি কিংবা প্রেমিক, গায়ক কিংবা কথক সুমন । তোমার কি মনে আছে, তোমাকে লিখেছিলাম সেই যে লম্বা চিঠিতে সুমনের কনসার্ট থেকে ফিরে...... ঢাকায় সুমন প্রথমবার যখন এলো, টিকিট না পেয়ে কি কষ্টটা না পেয়েছিলাম .... তবে শেষ অবধি কিভাবে তারপরও সুমনের কনসার্ট দেখেছিলাম, ইন্জ্ঞিনিয়ারিং ইনিস্টিটিউটে.....
আমার চিঠি পড়ে তুমি ... কষ্ট নিয়ে বলেছিলাম, আমি খুব মিস করলাম.... আমরা একসাথে কবে সুমনের গান শুনব ??
হতে পারত...... এরপর্ও সুমন এসেছে, ঢাকায় গান গেয়ে গেছে কিন্তু তোমাতে-আমাতে আর যাওয়া হয়নি । আমি প্রতিবার গেছি গান শুনতে, সুমনের কথা শুনতে কিন্তু কষ্ট পেয়েছি এইভেবে যে এই অনুভূতি জানাবার কিঙবা লেখার মানুষটি আর নেই......
জানি তুমি গেছ তবে তোমাতে-আমাতে আর যাওয়া হলো না । এই তো জীবন !!! আমরা আছি একই শহরে, একটা বড় ছাদের নীচে একসাথে ... হয়তো আজ, মিউজিয়ামেও সুমনের গান শুনতে আমরা একই মঞ্চের সামনে জীবন মঞ্চে দুজনা অন্য দুজন আলাদা মানুষের হাত ধরে গান শুনব, মুগ্ধ হয়ে সুমনের সাথে গেয়ে যাবো...........
ক্যাকটাস তুমি কেদোঁ না
আমারও কান্না আছে....
আচ্ছা সেই বোধ সেই অনুভূতি কি আর কাজ করবে?? যে বোধে অবোধের মতো আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, সুমনের কথার স্রোতে কিংবা কখন্ও সখনও নন্দিনী-অমিতাভ হয়ে....
জানি না.. জানা হয় না ।
সেই নয়বছর আগে ফেলে আসা ১৩ বছরের স্মৃতি বয়ে কিলাভ, তুমি ভাবো.... আর আমি ভাবি ফেলে কি লাভ ???
যে লাভের জন্য আমরা বেচে আছি সে লাভে আর কতটুকু লোভী হওয়ার বাকি???
আমার বড় ভুলো মন । খুব কেয়ারলেস.... কেয়ার করতে জানি না ..... আর খুব ডমিনেটিং.... আমার পথের মাইল ফলক যখন আলাদা হয়ে গেল তখন তুমি বললে.... হা ঈশ্বর!!! তুমি তার আগের ৪ বছর ধরে আমার সেই বদ গুণ গুলোকেই ভালোবাসলে ?? ভালোবাসা কি তবে সহজ !! জানি না ছাই । ভালোবেসে যে ভালো থাকা যায় না ,শুধু জানি তাই ।
আজ আমি সুমনের স্তব্ধতার গান শুনব । শুনব কোন সারা জ্বলে থাকা তারদের গল্প । হাজার বছর ধরে লক্ষ কোটি মানুষের নিযুত স্বপ্ন, ভালোবাসার কিংবা হতাশার সাক্ষী সেই মৃদু জ্বলে থাকার তারাদের গান ।
আর ভাবব আমাদের যে দিন গেছে তা তো একেবারেই গেছে....
আর তারাহীন রাতের অন্ধকারকে বলব
শুধু ভালোবাসি আজ আধাঁর!!
যে আধাঁরে তলিয়ে যায় মানুষের প্রেম, ভালোবাস , স্বপ্ন ।
যে আধারে শুষে নেয় সব ।
আমি ভালোবাসি সেই আধাঁর...
সেই কৃষ্ণ গহ্ববর আমার আবাস ।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×