somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মিনিটের গল্প- প্যাচকিবাজ।

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নাম মেহবুব।সবাই বলে প্যাচকিবাজ।এই গল্পটি শুনেন, খুবই ইন্টারস্টিং। আমার নিজের নামের কসম করে বলছি- পুরা গল্পটি শোনার পর আপনি বিরাট রকমের একটা টাসকি খাবেন। তাহলে গল্প বলা শুরু করি, ও সরি। গল্প বলছি কেনো-এটাতো একেবারে রিয়েল ঘটনা।

আমার চাচার একটি ছোট মুদির দোকান আছে। মাঝে মাঝে আমি রাজধানী ছেড়ে নিজের শহরে আসলে গলির মুখের এই মুদির দোকানে বসি।

ঘটনার দিন, বিকেল বেলা চাচা আমাকে দোকানে বসিয়ে একটু বাসায় গেলেন। আর, এই ফাঁকে আমি আর আমার বন্ধু আরিফ চুটিয়ে সারা দুনিয়াকে গরম তাওয়ার ওপর ফেলে ভাজা ভাজা করছি।

হঠাৎ দোকানে আসলেন-এক নাম্বার গ্যাড়াবাজ শামসু মিয়া। আমি দাঁড়িয়ে যতটুকু ভ্দ্র হওয়া যায় তারচেয়েও বেশি বিনয়ী হয়ে -বললাম-
স্লামুআলাইকুম চাচা, ভালো আছেন? কিছু লাগবে চাচা?
গ্যাড়াবাজ শামসু মিয়াতো, আমারে ব্যবহারে একেবারে গদগদ।
বললেন- তোমাকেতো আগে কোথাও দেখিনি ।

আমি বললাম, জ্বি চাচা। আমাকেতো আপনার চিনার কথা নয়। আমিতো ঢাকাতে থাকি।মাঝে মাঝে চাচার বাসায় আসলে চাচাকে একটু সাহায্য করি।
তো তুমি করো কি ঢাকায়?
চাচা, আমিতো ঢাকা মেডিকেলে পড়ি।
চাচা বললেন, তাই নাকি, বেশতো। তো তোমরা কয় ভাই বোন?
চাচা, আমরা একভাই আর দু বোন।
ওরা কি করে?
ছোট বোনটা এইযে এইবার গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা মেডিকেলেই ভর্তি হলো আর ওর বড়টা বুয়েটে পড়ছে চাচা। আমাদের জন্য দোয়া করবেন চাচা যেন আমরা মা-বাবার দুঃখ কষ্ট দূর করতে পারি।

ও তা তোমার বাবা কী করেন?
উনিতো চাচা ছোট একটা চাকুরি করতেন। এখন রিটায়ার্ড। ঘরে বসেই থাকেন।
তাইলে তোমাদের এতো পড়ালিখার খরচ এত সব যোগাড় হয়ে কেমন করে?
চাচা,আমিতো টিউশনি করেই পড়ালেখার খরচ চালাই। বোন দুটাও তাই করে। আবার প্রতি মাসে বাড়িতে কিছু টাকাও পাঠাই।
চাচা বললেন- বাহঃ । বেশতো। কী সুন্দর এক পরিবার। মনটা ভরে গেলো বাবা তোমার সাথে পরিচয় হয়ে।

এরপর চাচা একপ্যাকেট চিনি আর চা পাতা নিয়ে -আমাকে বেশ দোয়া করে চলে গেলেন।

উনি চলে যেতেই বন্ধু আরিফ বললো- তোর কোনো কথার আগা মাথাই বুঝলাম না। কী দিন দুপুরেই আজ গান্জা খালি নাকি। কী দরকার ছিলো বেটাকে এতগুলা মিথ্যা বলার, শালা দুই নাম্বার ফাউল।

আমি বললাম, দোস্ত আসল মজাতো সবে শুরু হলো। বেটার বাসায় গিয়ে এখন একবার দেখগে যা, ওর বখাটে পোলাপানগুলাকে বেটা কেমন করে এবার প্যাদানি দেয়া শুরু করেছে ।



৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×