somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাবেন না কি কারিনতো (জাপানি ধাঁচের গুড়ের গজা) !!!

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারিনতো (karinto) হচ্ছে ডুবো তেলে ভাজা মিষ্টি স্ন্যাক (গজা)। এই গজা জাপানে এতোটাই জনপ্রিয় যে কেবল গজা বিক্রিরই আলাদা দোকান রয়েছে। সবচেয়ে বেশি প্রচলিত গজা হচ্ছে ডুবো তেলে ভেজে গুড়ের আবরণ দেয়া গজা। এখন আরও অনেক ধরনের গজা পাওয়া যায়। যেমন, মধু, তিল, ভাজা সয়াবিনের ময়দা, বাদাম ও চকোলেট ইত্যাদির আবরণ দেয়া গজা।

উপকরণ (৪ জনের জন্য)
(গোলার জন্য)
(১) ময়দা- ১০০ গ্রাম,
(২) বেকিং পাউডার- ১ চা-চামচ,
(৩) গুড়- ১৫ গ্রাম (গুড় না পেলে সাধারণ চিনি ব্যবহার করুন),
(৪) উদ্ভিদজাত তেল- ১০ মিলিলিটার,

(গুড়ের আবরণের জন্য)
(৫) গুড়- ৭০ গ্রাম,
(৬) লবণ- সামান্য
(৭) ডুবো তেলে ভাজার জন্য উদ্ভিদজাত তেল।



রান্নার পদ্ধতি

(১) প্রথমে গোলা তৈরি করুন। একটি পাত্রে ১০০ গ্রাম ময়দা এবং ১ চা-চামচ বেকিং পাউডার ভালভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণ চালনি দিয়ে চেলে অন্য একটি পাত্রে রাখুন। ১৫ গ্রাম গুড় ছুরি দিয়ে মিহি করে গুড়ো করে নিন এবং আরেকটি পাত্রে রাখুন। ৪৫ মিলিলিটার গরম পানি যোগ করে নেড়ে গুড় গুলে নিন। এর মধ্যে ১০ মিলিলিটার উদ্ভিদজাত তেল যোগ করুন এবং তারপর চেলে রাখা ময়দা ও বেকিং পাউডার যোগ করুন। একটি হাতা দিয়ে মিশ্রণ মেখে নিন। তারপর হাত দিয়ে ২ মিনিট গোলা মেখে নিন যতক্ষণ না একটি সমসত্ত্ব মিশ্রণ পাচ্ছেন। গোলা যদি খুব আঠালো হয়ে যায় তাহলে সামান্য ময়দা যোগ করে নিন। প্লাস্টিকের র‍্যাপ দিয়ে গোলা মুড়ে রাখুন এবং এভাবে ১০ মিনিট রেখে দিন।

(২) কাটিং বোর্ডের উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিন এবং হাত দিয়ে চেপে চেপে গোলার আকার ১ সেন্টিমিটার পুরু চারকোণা করে নিন। তারপর বেলন দিয়ে ৫ মিলিমিটার পুরু করে বেলে নিন। ৫ সেন্টিমিটার চওড়া করে বেলে নেয়া চারকোণা রুটির মত গোলা কেটে নিন। তারপর আরো ছোট করে ৫ সেন্টিমিটার বাই ৫ মিলিমিটার আকারের করে কেটে নিন।



(৩) একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত উদ্ভিদজাত তেল নিন যেন ফ্রাইপ্যানের উপরে ৩ সেন্টিমিটার উঠে আসে। তেল ১৭৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম করুন এবং একটি একটি করে কাটা টুকরো যোগ করুন। এগুলোকে ৩ থেকে ৪ মিনিট ডুবো তেলে ভেজে নিন। খুব বেশি তেল না থাকলে কয়েকবারে ভেজে নিন। ভাজা হয়ে গেলে গজা একটি তারজালির হাতা দিয়ে তুলে একটি ট্রেতে রেখে দিন।

(৪) কেটে নেয়া ৭০ গ্রাম গুড়, ৪ টেবিল-চামচ পানি এবং এক চিমটি লবণ একটি ফ্রাইপ্যানে রাখুন এবং অল্প আচে গরম করুন যতক্ষণ না গুড় গুলে যাচ্ছে। তারপর আঁচ বাড়িয়ে মাঝারি করুন এবং আরো ১-২ মিনিট সেদ্ধ করুন যতক্ষণ না মিশ্রণ সিরাপের মত হচ্ছে। ঘন করার সময় ফ্রাইপ্যান ধরে ঝাকিয়ে নেবেন।



(৫) চুলো বন্ধ করে দিন এবং ভাজা গজাগুলো যোগ করুন। নিশ্চিত হয়ে নিন যেন গজার গায়ে ভালভাবে গুড়ের আবরণ পড়ে। তারপর চুলো জ্বেলে দিন এবং জলীয় অংশ উড়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকুন। সামান্য তেল মেখে নেয়া একটি ট্রেতে গুড়ের আবরণ দেয়া গজাগুলো নামিয়ে রাখুন। গজাগুলো একটি থেকে একটি আলাদা করুন। ঠাণ্ডা হলে এবং আবরণ শুকিয়ে গেলে খাওয়ার জন্য গজা তৈরি হয়ে গেল।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×