somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা- হে আল্লাহ, চাই তোমার করুণা

১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"করোনা ভাইরাস" নামে আমাদের পুরো বিশ্বের উপর একটি আজাব নেমে এসেছে। আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান অনুযায়ী গাফিলতির ভিতর ডুবে আছি। আওয়ামের গাফিলতি একরকম, তালিবুল ইলমের গাফিলতি আরেক রকম, ওলামাদের গাফিলতি একরকম, আবার খাছ ওলামায়েকেরামের গাফিলতি আরেক রকম। প্রত্যেকের অবস্থান অনুযায়ী তার গাফিলতির অবস্থাও ভিন্ন ভিন্ন রকম। আর আল্লাহ পাক গাফেলকে খুব না পছন্দ করেন। এই গাফিলতির কারণে হয়তো আমাদের উপর এই আজাব আসছে।

এই আজাব যখন আসে তখন আমরা খুব বলেছিলাম যে, চায়নাতে কাফেররা মুসলমানদের কষ্ট দিয়েছে বিধায় তাদের উপর এই আযাব নেমে এসেছে। কিন্তু এই কথা বলার হক কি আমাকে আল্লাহ দিয়েছেন কি না, এটা আমরা কখনো ভাবি না। চায়নার কাফেররাও আল্লাহর বান্দা, আল্লাহ তার বান্দাকে শাস্তি দিবেন কি দিবেন না এটা আল্লাহর মর্জি। এই ব্যাপারে ঘোষণা দেওয়া, তাদেরকে কটাক্ষ করা, তিরস্কার করা, এই অধিকারতো আল্লাহ তায়ালা আমাকে দেন নাই। আমরা খুব আসানির সাথে বলে যাই যে, চায়নাতে কাফেরদের নাফরমানীর কারণে আল্লাহ পাক তাদের আজাব দিয়েছেন কিন্তু আমিও তো আমার অবস্থান অনুযায়ী আল্লাহর নাফরমানীতে লিপ্ত আছি। কাফেররা কাফেরদের অবস্থান অনুযায়ী খোদার গাফিলতিতে লিপ্ত, আমরা মুসলমান হয়ে আমাদের অবস্থান অনুযায়ী আমাদের গাফিলতিতে লিপ্ত। কিন্তু যখন আজব আসে আমরা বলি অমুকের জন্যই এই আজাব হচ্ছে, তমুকের জন্যই হচ্ছে। নিজের অপরাধের অনুভূতি আমাদের কারো নেই। নিজেকে অপরাধী মনে করা এটাও একটি নবীওয়ালা সিফত। নবীরা সব সময় সামান্য একটু কিছুতেই আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন। কিন্তু নিজেদেরকে অপরাধী মনে করে তওবা করা, আমরা আজ এই আমলটা করিনা। কোন একটা সমস্যা আসলে আমরা অন্যের দোষ দিতে থাকি। কিন্তু আমি এই অপরাধে আমার অবস্থান অনুযায়ী কিছুটা শামিলা থাকতেও পারি এটা আমরা চিন্তা করি না।

মা তার সন্তানকে অনেক কিছু বলে বকা দেয়, শাসন করে, এমনকি রাগ করে কিছু গালি দিতেও পারে। কিন্তু এটা যদি অন্য কেউ করে, মা কিন্তু সেই ব্যক্তি কে ছেড়ে দেন না। কারণ মা তার সন্তানকে বকাঝকা করবে এটা মা-র অধিকার। অন্য কারো এখানে কিছু বলার অধিকার নেই। সন্তানকে শাসন করার অধিকারে সাধারণ মা যদি এমন হয় তাহলে আল্লাহ কেমন হবেন। আল্লাহ তাঁর নাফরমান বান্দাকে শাস্তি দিচ্ছেন এটা আল্লাহর হক, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি এখানে বলার কে। আমারও ভাবা উচিত যে আমি এই কথা বলার দ্বারা সেই মায়ের নারাজির অন্তর্ভুক্তি হওয়ার মত কি আল্লাহ নারাজির এর অন্তর্ভুক্তি হয়ে গেলাম নাতো।

আগের আকাবিরীনরা যখনই দেশের প্রতি কোনো বিপদ এসেছে, বিশ্বের প্রতি কোনো বিপদ নেমে আসছে, আজাব নেমে আসছে, তখন সকল আওয়ামদেরকে নিয়ে তাওবা করতেন। কিন্তু এখন সেই আকাবিররা চলে গিয়েছেন, যার ফলে আমাদের নিয়ে ওইভাবে এখন আর কেউ তাওবা করেন না। আমরা যে প্রত্যেকে যার যার অবস্থান অনুযায়ী গাফিলতির মধ্যে ডুবে আছি এই কথাটা আমরা বুঝতেও পারিনা, শুধু অন্যের গাফিলতি আমাদের দৃষ্টিতে আসে, নিজের কথা আমরা চিন্তা করি না।

বিঃদ্রঃ- ইহা "করোনা ভাইরাস" নিয়ে (আদীব হুজুর) মাওলানা আবু তাহের মিছবাহ (হাফি.) এর 'কিছু কথা'র একটি কপি-পেষ্ট পোষ্ট।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×