somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেজুরের দাম নিয়ে কারসাজি!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরাকের জাহেদি জাতের খেজুর গরিবের খেজুর নামেই পরিচিত। পুরান ঢাকার বাদামতলীতে অনেকে আবার একে ‘হলুদ বস্তা’ খেজুর নামেও অভিহিত করে থাকেন। ইরাক থেকে হলুদ বস্তায় আমদানি হওয়ার কারণেই এর এমন নামকরণ।
রমজানে দেশের ৮০ শতাংশ খেজুরের চাহিদা মেটায় জাহেদি খেজুর। তবে রমজানে এর দাম বেড়ে গেছে। চলতি রমজানে রাজধানীর পাইকারি বাজারগুলোতে জাহেদি খেজুর বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা প্রতি কেজি দরে। অথচ গত রমজানেও পাইকারি বাজারে জাহেদি খেজুর মিলত ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজিতে।
জানা গেছে, বাদামতলী পেরুলেই খেজুরের দাম বেড়ে যায় কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা। লালবাগের কেল্লার মোড়ের খুচরা বাজারে প্রতি কেজি জাহেদি খেজুর বিক্রি হতে দেখা গেছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
বাজারের সবচেয়ে দামি খেজুর হচ্ছে ইরানের মরিয়ম খেজুর। বাদামলীতে প্রতি কেজি মরিয়ম খেজুর ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি বাজারে প্রতি কেজি আলজেরিয়‍ার ফরিদা খেজুর ২০০ টাকা, সংযুক্ত আরব আমিরাতের নাগাল খেজুর ১২০ টাকা, সংযুক্ত আরব আমিরাতের সায়ের খেজুর ১২০ টাকা, আলজেরিয়ার আল-শাহদ ২০০ ‍টাকা, সৌদি আরবের লুলু ১৩৫ টাকা, ইরানের হারমানি ১০০ টাকা এবং দুবাইয়ের দাবাস খেজুর ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্যাকেটজাত আলজেরিয়ান খোরমা খেজুর ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৫ কেজির প্যাকেটজাত তিউনিসিয়ার খেজুর ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ কেজির প্যাকেটজাত দুবাই ক্রাউন খেজুর ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে খেজুরের দাম পাইকারি বাজারের থেকে বেড়ে যায় কয়েকগুণ। বাইতুল মোকাররমের সামনে প্রতি কেজি ইরানি মরিয়ম খেজুর ১ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে, অথচ বাদামতলীর সাথী ফ্রেশ ফ্রুটে একই খেজুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে দরে।
তবে শুধু খুচরা বাজারই নয়, খেজুরের দামের কারসাজি দেখা গেছে পাইকারি বাজারেও। বাদামতলীর আল মদিনা ফার্মে প্রতি কেজি জাহেদি খেজুর ৯০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ কয়েক গজ দূরে আহসানউল্লাহ রোডে অবস্থিত বন্ধু মেসার্সে একই খেজুরকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
বাদামতলীর অন্যতম খেজুরের পাইকারি আড়ৎ সাথী ফ্রেশ ফ্রুট। এখানে ৫ কেজি প্যাকেটজাত মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। অথচ একই খেজুর পাশের মৌসুমী এন্টারপ্রাইজে বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ১শ’ টাকায় পর্যন্ত।
মাত্র কয়েক গজ দূরত্বেই খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে ১ হাজার টাকারও বেশি!
তবে বাদামতলীর পাইকারি বিক্রেতারা অবশ্য দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে দায়ী করছেন রফতানিকারক দেশগুলোতে খেজুরের উৎপাদন কমে যাওয়াকেই।
মধ্যপ্রাচ্যে এ বছর খেজুরের উৎপাদন কম হয়েছে। বাদামতলীতে সাধারণত ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া থেকে খেজুর আমদানি করা হয়।
প্রতি বছর খেজুরের ফলন সমান হয় না। এক বছর পর পর খেজুরের ফলন ভাল হয়। ২০১২ সালে খেজুরের ফলন ভাল হওয়ায় আবার ২০১৪ সালে খেজুরের ফলন ভাল হবে আশা করছেন পাইকারি খেজুর বিক্রেতারা।
রমজানে ইফতারির অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুর। সুস্বাদু ও মিষ্টি খেজুর ছাড়া যেন ইফতারি জমেই ওঠে না। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। পাশাপাশি খেজুরে খাদ্যের অনেক পুষ্টিগুণাগুণ থাকে। শর্করা, প্রোটিন, কার্বো-হাইড্রেড, ইনভার্ট সুগার, পটাশিয়াম, ফসফরাস,ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে খেজুরে।
এ সব কারণে রমজানে মানুষের মাঝে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে। ক্রেতাদের খেজুরের প্রতি এই দুর্বলতার সুযোগে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা রমজানে প্রতারণার ফাঁদ পেতে বসেন। আর তাদের প্রতারণার অসহায় শিকারে পরিণত হতে হয় ক্রেতাদের।
খেজুরের দামের কারসাজি প্রসঙ্গে ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন,“ সরকারকে ৪ শতাংশ পোর্ট ডিউটি খরচ দিতে হয় যা গত বছর ছিল না। এর ফলে প্রতি কেজি খেজুরে বাড়তি খরচা ৭ টাকা পড়ে যায়। যা গত বছর ছিল মাত্র ৩ টাকা। তা ছাড়া আমাদের দেশে প্রায় ৮০ ভাগ খেজুরের চাহিদা পূরণ করে জাহেদি খেজুর। এবার ইরাকে এই খেজুরের উৎপাদন কমেছে। ফলে এবার খেজুরের আমদানি কম। কিছু খেজুর পাইপ লাইনে আছে। আমরা চট্টগ্রাম বন্দরে জাহেদি খেজুর ৭৩ টাকা দরে বিক্রি করছি এবং ঢাকায় বিক্রি করছি ৮৫ টাকা দরে। এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পাইপ লাইনে থাকা খেজুর খালাস হলে আশা করা যায় দাম কিছুটা কমবে।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×