গতদিনের ডেইলি ষ্টার দেখা, লিখেছে কাজটি হয়েছে রাতের আধারে। তার পরেও ঐ পত্রিকা কোন প্রমান ছাড়াই চালিয়ে দিল জামাত-বিএনপি হিসেবে!
মজার ব্যাপার হচ্ছে--
১। এই মিডিয়া গুলোই আবার বলছে বিএনপি-জামাত যৌথবাহিনীর অভিযানের কারনে বাড়ি-ছাড়া ঘর ছাড়া, দৌড়ের উপর আছে। যারা নিজের বাড়ি-ছাড়া তারা কিভাবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি র বিশাল নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এসব কাজ করছে?
২। যারা করছে তারা একজনও ধরা পড়ছে না কেন? অথচ প্রতিদিন হাজার হাজার বিএনপি-জামাত নেতা কর্মীকে গ্রাম-থেকে গ্রামে অভিযানে ধরা হচ্ছে।
৩। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী কি আঙ্গুল চুসছে?
৪। বলা হয় ২০০১ সালে বিএনপি-জামাত জোট নির্বাচনে জিতে ক্ষমতার দাপটে সংখ্যালঘুদের উপর হামলা করেছিল। এবার তাহলে তারাই আবার কিসের জন্য হামলা করছে? তারা নির্বাচনে নাই, নির্বাচনে জিতেও নাই। ক্ষমতার দাপটেও নাই, তাহলে?
৫। এর আগে দেখা, পাবনাতে হিন্দুদের উপর হামলা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বেহাই নিজেই। রাষ্ট্রে নিরাপত্তায় থাকা মুল ব্যক্তিই যদি সংখ্যালঘুদের উপর হামলা করতে পারে, তাহলে অন্যদের লাগবে কেন?
৬। যে মিডিয়া গুলো লিখছে, কাজটা বিএনপি-জামাতের তারাই তো লিখেছে নির্বাচনে কোন ভোটার ছিল না। সুতরাং সেখানে তো কোন সংখ্যালঘুদের ভোটদানের প্রশ্নই আসে না। তাহলে বিএনপি-জামাত তাদের উপর ক্ষেপারা তো কারন নাই।
৭। নির্বাচনে গো হারা হারার প্রতিশোধ ও মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই মুলত আওয়ামীরা একাজ করাচ্ছে এই যুক্তি আপনি কিভাবে উড়িয়ে দেবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



