somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিপক্ষ অতপর সবাইকে দমন

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো খবরে পড়লুম অনলাইন বীধিমালা তৈরি হয়েছে যত পারো চিল্লায় নাও।স্টাটাস ব্লগ নিউজ রিপোর্ট মুক্ত কলামগুলোকে আইনের আওতায় নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারী অপরাধ দায়ের করা হচ্ছে।

তথ্যপ্রযুক্তি আইনে দৈনিক ইনকিলাব বন্ধ করে দেয়া এবং এর সাংবাদিকদের গ্রেফতার তারই উদাহরন।

আইনজীবী ড. শাহদীন মালিক এমনই একটা আশংকা করেছেন যে, প্রতিপক্ষকে দমনের জন্য সরকার তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করলেও পরে সবাইকে দমনেই এটা ব্যবহার করবে।

এদিকে গণমাধ্যমগুলো প্রায় বাধ্য হয়েই দলীয় এজেন্ডা পালন করছে এবং এটা বর্তমান শাসকদের ব্যবহার দেখে ভেবে নেয়া যেতে পারে ঘটনা সত্যি।

তথ্যপ্রযুক্তি আইনে দৈনিক ইনকিলাব বন্ধ করে দেয়া এবং এর সাংবাদিকদের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে আইনজীবী ড. শাহদী মালিক বলেন, এটা নিঃসন্দেহে চরম ব্যবস্থা। যারা সংবাদ প্রকাশ করছেন বা তথ্য ছড়াচ্ছেন তাদের ভুলত্রুটি থাকতে পারে। ধরে নিলাম যে উদ্যোশ্য-প্রণোদিতভাবে তারা সংবাদ প্রকাশ করছে। সেটাকে মোকাবিলা করার জন্য কঠোর ফৌজদারি আইন প্রয়োগ করা হলে, গ্রেফতার করলে, ওইসব প্রতিষ্ঠান বন্ধ করলে সেটা নিঃসন্দেহে বাক স্বাধীনতার ওপর আঘাত।

শাহদীন মালিক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ মিথ্যা সংবাদ ছড়ালে বা যদি উসকানিমূলক সংবাদ ছড়ায়, তখন তা মোকাবিলার জন্য, অন্য ধরনের আইনি কাঠামো দরকার। কঠোর শাস্তির আইনি কাঠামো এবং যেখানে পুলিশকে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে, তা অপপ্রয়োগ হতে বাধ্য।

এখানে স্পষ্ট যে যখন ফৌজদারি আইনে, বিষয়টাকে বিরাট অপরাধ বানিয়ে কঠোর শাস্তির বিধান রাখা হয় তখন শাসক দলের একটা সাধারণ প্রবণতা হয় ওই ফৌজদারি আইন ব্যবহার করে এবং কঠোর শাস্তি প্রয়োগ করে যারা তাদের সমালোচনা করে, ভিন্নমত উপস্থাপন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এতে সমাজের ক্ষতি হয়, গণতন্ত্রের ক্ষতি হয়, বাক স্বাধীনতা রুদ্ধ হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×