somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যান্টিবায়োটিক অপপ্রয়োগ: সরে যাক উদাসি মেঘ

১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অ্যান্টিবায়োটিক অপপ্রয়োগ চলে আসছে স্বাধীনতার পর থেকে। চিকিৎসার নামে একশ্রেণীর অসৎ চিকিৎসক ঢালাওভাবে লিখে দিতে শুরু করে অ্যান্টিবায়োটিকের নাম। তারই সূত্র ধরে একদিকে মানুষ গুণতে থাকে বড় অংশের গচ্চার টাকা।

অন্যদিকে ভুল চিকিৎসার খেসারতমাখা সময়। যদিও ১৯৮৫ সাল থেকে অ্যালায়েন্স ফর প্রুডেন্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ওষুধের অপপ্রয়োগ রোধে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ গত ২০০৫ সালে অ্যান্টিবায়োটিক ব্যবহার বিষয়ে প্রস্তাবনা তৈরি করে। তারপরও চিকিৎসা ব্যবস্থায় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের সেই প্রস্তাবনাটি অকার্যকর রয়ে গেছে। তাছাড়া বিএসএমএমইউ প্রণীত অ্যান্টিবায়োটিক নির্দেশিকা সম্পর্কে অনেক চিকিৎসকই অবগত নন। তারা অনেকেই জানেন না একেকটি অ্যান্টিবায়োটিক একেকটি ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য তৈরি করা হয়। কোন ব্যাকটেরিয়া সংক্রমণ করেছে তা রক্তের টিস্যু-কালচার করে দেখে সে অনুযায়ী ওষুধ খেতে হবে। সাধারণত রোগীর দৈহিক ওজনের প্রতি কেজির বিপরীতে ২০ মিলিগ্রাম হিসেবে অ্যান্টিবায়োটিকের ডোজ নির্ধারণ করা হয়। দেশে বিভিন্ন মাত্রার অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ডাক্তার অবশ্যই রোগীর দৈহিক ওজন দেখে এবং যে ওষুধটি চিকিৎসাপত্রে উল্লেখ করা হচ্ছে তার পরিমাণ দেখে প্রতিদিন কয়টা করে ওষুধ কত দিনের জন্য খেতে হবে তা নির্ধারণ করে দেবেন। রোগীকে এই হিসেব অবশ্যই মেনে চলতে হবে। এ নিয়মের বাইরে একদমই যাওয়া যাবে না। সাধারণত সার্জারির ক্ষত, যক্ষ্মা, ঠান্ডাজনিত কানের ক্ষত, নিউমোনিয়া, ব্যাকটেরিয়াঘটিত ফুড পয়জনিং, সিফিলিস রোগের জন্য অ্যান্টিবায়োটিক দেয়া হয়। কারণ দেহের ক্ষতস্থানে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ভাইরাস বা ছত্রাক নয়। অন্যদিকে শ্বাস-প্রশ্বাসের প্রদাহজনিত সংক্রমণ যেমন সাধারণ ঠান্ডা-জ্বর বা ইনফ্লুয়েঞ্জা, ঠোঁটের ঘা ভাইরাসের কারণে হয়। এ সময় এন্টিভাইরাল সেবন করতে হয়। একটি ব্যবস্থাপত্রে তিন বা তিনের অধিক ওষুধ (পলিফার্মেসি) থাকলে নানা ধরনের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিতে বলা আছে, পাঁচ বছরের কম বয়সী শিশুর নিউমোনিয়া নিরাময়ে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা যাবে না। শিশুদের চিকিৎসায় সবসময় অ্যান্টিবায়োটিক কম ব্যবহারের পরামর্শ দেয়া আছে। অথচ প্রেসক্রিপশনে বেশি ওষুধের উপস্থিতি রোগীর চিকিৎসার প্রতি আস্থা বাড়ায়, এমন ধারণা থেকে অনেক চিকিৎসক চিকিৎসাপত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে থাকেন। এছাড়া কিছু চিকিৎসক তাদের অনভিজ্ঞতা ও অবহেলায় রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে বা সংক্রামক রোগে দ্রুত ভালো হতে ঢালাওভাবে একাধিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। যা কেবল শারিরিকভাপবেই ক্ষতিকারক নয়; আর্থিকভাবেও ক্ষতিকারক। বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, প্রতিটি ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে এবং বেশি ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়। অনেক চিকিৎসক ওষুধ প্রয়োগের নিয়ম মেনে চলেন না। বেশি ওষুধের কারণে চিকিৎসাব্যয়ও বেড়ে যায়। অনেক সময় চিকিৎসাপত্রে উল্লেখ না থাকলেও বিক্রেতারা অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত ওষুধের অপপ্রয়োগ; প্রতিবছর গচ্চা সাড়ে ৭শ' কোটি টাকা। আমাদের এই সময়ের একজন তুখোর সাংবাদিক সেবিকা দেবনাথের লেখা এই সংবাদটি সরকারের চোখ খুলে দেয়ার চেষ্টা করলেও খোলেনি সরকার ও সংশ্লিষ্টদের বন্ধ চোখ। যে কারনে ধারাবাহিকতা অব্যহত আছে। অব্যহত আছে কোটি কোটি টাকা গচ্চার অংকটিও। আমাদের এই উন্নয়নশীল, দারিদ্রসীমার নিচে থাকা কোটি কোটি মানুষের দেশে দেশে প্রতিবছর ওষুধের জন্য ব্যয় হয় ৬ হাজার কোটি টাকারও বেশি। অ্যান্টিবায়োটিকের জন্য ১৫শ' কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থের অর্ধেক ওষুধই ব্যবহৃত হয় অপপ্রয়োগে। ফলে প্রতি বছর সাড়ে ৭শ' কোটি গচ্চা যাচ্ছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে এবং দ্রুত আরোগ্যলাভের আশ্বাসে বিশ্বাস করে সাধারণ মানুষ ঠকছে প্রতিনিয়ত। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে রোগীদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা যায়। দোকানিরাও অবাধে রোগীদের মধ্যে ওষুধ সরবরাহ করে, ফলে শুধু ওষুধ কোম্পানি ও নিজেদের লাভের আশোয় তারা না জেনেই পেটে অসুখ হলে রোগীকে দিচ্ছে লুমিফ্লক্স নামক অ্যান্টিবায়োটিক। এতে রোগীর পেটব্যথা তো সেড়ে উঠছেই না, দেখা দিচ্ছে অন্যান্য উপসর্গ। গচ্চা যাচ্ছে কাড়ি কাড়ি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রকাশিত 'অ্যান্টিবায়োটিক গাইড'-এ উল্লেখ আছে, অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ বা ভুল ব্যবহারে ব্যক্তি ও সমাজকে বাড়তি মূল্য দিতে হচ্ছে। জাতীয়ভাবে বছরে ওষুধের জন্য যে খরচ হয়, তার অর্ধেকই ব্যয় হয় অ্যান্টিবায়োটিকের জন্য। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীব্যাপী যত অ্যান্টিমাইক্রোবিয়াল বা অন্য ওষুধ ব্যবহার করা হয় তার শতকরা ৫০ ভাগই ভুলভাবে প্রেসক্রাইব ও বিক্রি করা হয়। প্রেসক্রাইব করা এই জনগোষ্ঠীর মধ্যে ৫০ ভাগ রোগীই ভুলভাবে অ্যান্টিবায়টিক গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এ ওষুধ ব্যাপকভাবে অপপ্রয়োগ হয়ে থাকে। বেসরকারি সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯-১০ সালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তিনটির অধিক ওষুধ ব্যবস্থাপত্রে লেখার প্রবণতা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। অথচ দশ বছর আগে এই হার ছিল মাত্র ৫ শতাংশ। পাড়া-মহল্লার ফার্মেসির বিক্রেতারাই রোগীদের সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। শতকরা ৬০ ভাগ মানুষ ওষুধ বিক্রেতাদের পরামর্শ শুনে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। এর পরের অবস্থানে আছে শহরের ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো। বিভিন্ন ফার্মেসিতে ওষুধ কিনতে আসা রোগীদের চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্রগুলোর শতকরা ৭০ শতাংশেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ও ইনজেকশন ব্যবহারের নির্দেশনা থাকে। এসব ওষুধের মধ্যে রয়েছে সেফালেক্সিন, পেনিসিলিন, সেফট্রাজিডিম, ক্লক্সাসিলিন, সালফামেথক্সাজল, ট্রাইমেথপ্রিম, অ্যামক্সিসিলিন, সেফুরক্সিম, ক্লেভুলানেট, ফ্লুক্লক্রাসিলিন প্রভৃতি। ওষুধ বিক্রেতাদের মতে, অন্যান্য ওষুধের তুলনায় তাদের অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ বিক্রির হার বেশি। আর এই সুযোগে স্কয়ার, এরিস্টোফার্মা, অপসোনিন, এসিআই, গ্ল্যাক্সো, বেক্সিমকো কোম্পানির মতো ভালো মানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অখ্যাত কিছু প্রতিষ্ঠান মানহীন ওষুধ বাজারে ছাড়ছে। অধিক লাভের আশায় ব্যবসায়ীরা এগুলো মজুদ করছে। একই সঙ্গে এক শ্রেণীর অসাধু চিকিৎসক আর্থিকসহ আনুষঙ্গিক সুবিধা নিয়ে নিম্নমানের ওষুধ ব্যবস্থাপত্রে লিখছে বলেও জানান বিক্রেতারা। অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগে তাই স্বাস্থ্যঝুঁকি থেকেই যায়- উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণে কিডনি বিকল, হৃদরোগ, মস্তিষ্কের কার্যকারিতা হ্রাসসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এমন একটি সমস্যার মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। কারন উদাসিন সরকার, উদাসিন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আমলারা। যেখানে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যেতে হয়। অ্যান্টিবায়োটিকের রাসায়নিক বিক্রিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়া বেঁচে থাকার চেষ্টা করে। মাত্রা সঠিক না হলে অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে ব্যাকটেরিয়া রাসায়নিক বিক্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকে। ব্যাকটেরিয়া তখন ওষুধ প্রতিরোধী বা রেজিসট্যান্স হয়ে যায়। পরে ওই অ্যান্টিবায়োটিকে রোগী আর সুস্থ হয় না। তখন উচ্চক্ষমতার অথবা নতুন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। সেখানে চলছে এই বিষয়টি নিয়ে যাচ্ছে তাই অবস্থা। কখনো প্রয়োগ কখনো অপপ্রোয়গ। এভাবেই এগিয়ে চলছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। যা আমাদের মত একটি অনুন্নত দেশে কিছুদিনের মধ্যেই নিয়ে আসবে বড় ধরনের হুমকি। এই হুমকি রুখে দাঁড়াতে এগিয়ে আসতে হবে স্বয়ং সরকার ও সংশ্লিষ্টদেরকে। একটু পেছনে ফিরে গেলে দেখবো, একসময় ১৯৫৫ সাল থেকে অ্যারিথ্রোমাইসিন, ১৯৮১ সাল থেকে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার শুরু হলে নিউমোনিয়া নিরাময়ে এগুলো খুবই কার্যকর ওষুধ ছিল। কিন্তু এর ঢালাও ব্যবহারে ওষুধের কার্যকারিতা কমেছে। নিউমোনিয়ার ব্যাকটেরিয়া ওষুধপ্রতিরোধী হওয়ায় এমনটি হচ্ছে। রোগ নির্ণয়ের যথাযথ ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা বেশি ওষুধ ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নজরদারির ব্যবস্থা নেই বলে এর অপব্যবহার বেশি হচ্ছে। সবকিছুতেই দরকার প্রশাসনিক নজরদারি। নীতিমালা মেনে চিকিৎসকরা চিকিৎসাপত্র লিখলে অধিক হারে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়ার প্রবণতা কমে আসবে। বিধি হচ্ছে 'সেনসিটিভিটি' পরীক্ষার পর অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরামর্শ দেওয়া। কিন্তু রাজধানীর কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান ছাড়া উপজেলা, জেলা হাসপাতালে সেনসিটিভিটি পরীক্ষার কোন অবকাঠামো বা সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে এমনকি শহরে শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই চিকিৎসক অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। ২০০৯ সালে ঢাকার মিরপুরে আইসিডিডিআরবি পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণকারী বেশিরভাগ রোগীই প্রথমে এলাকার ওষুধের দোকান থেকে চিকিৎসা গ্রহণ করে। তাদের তথ্যনুযায়ী ইনফ্লুয়েঞ্জার মতো রোগের চিকিৎসায়ও অনেক রোগী অ্যান্টিহিস্টামিন, এসিটামিনোফেন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে। অর্থাৎ তারা কেউই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন ওষুধ গ্রহণ করেননি। এই বর্তমান থেকে দূরে সরে আসতে হবে এখনই। তা না হলে সত্যি অন্ধকার নেমে আসবে স্বাস্থ্য বিষয়ক এই জায়গাটিতে। দেশের স্বাস্থ্য নীতিমালা না মেনে দ্রুত রোগ সারানো এবং রোগ নির্ণয়ের কষ্ট এড়ানোর জন্য চিকিৎসকরা চিকিৎসাপত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের নির্দেশনা এবং ফার্মেসিগুলোতেও অবাধে অ্যান্টিবায়টিক ওষুধ বিক্রি হচ্ছে। আর দ্রুত সুস্থতার জন্য রোগীরাও অ্যান্টিবায়োটিক গ্রহণে উৎসাহী হচ্ছে। চিকিৎসক ও ফার্মেসিগুলো যতদিন পর্যন্ত নিয়ন্ত্রিত না হচ্ছে ততদিন অ্যান্টিবায়োটিক গ্রহণের হার কমানো সম্ভব নয়। অতএব, এগিয়ে আসতে হবে সরকারকে এখনই, চোখ খুলতে হবে তাও এখনই...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×