এবার ঘর ছাড়লেন তিশা! এখন কোথায় যাবে, কার কাছে আশ্রয় নেবে তিশা?
জানা গেছে, এলাকার মাস্তান সজল। পছন্দ করে তিশাকে। তিশা ভালবাসে কবিরকে। সজল কবিরকে সতর্ক করে দেয়। ভয় দেখায়। মধ্যখান দিয়ে তিশার বিয়ে ঠিক করা হল ধনী এক শহুরে ব্যবসায়ীর সাথে। বাড়ি থেকে পালায় তিশা। তিশাকে ফিরিয়ে দেয় কবির। এখন কোথায় যাবে তিশা। কার কাছে আশ্রয় নেবে তিশা?
এটি অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় একক নাটক একটি বিবর্ণ রাতের গল্প। গাজীপুরের কাপাশিয়াতে নাটকটির শুটিং করা হয়। এ নাটকে বাড়ি থেকে পালিয়ে যায় তিশা।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন- সজল, তিশা, পৃথুরাজ, পিয়াল, তন্ময়, কবির, সালাহউদ্দিন, শওকত, মেহেদী, এস এম মহশিন শারমিন আক্তার প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




