আসুন আমরা রাজাকারদের ‘রাজাকার’ বলে সম্বোধন করা শুরু করি। যেভাবে মুক্তিযোদ্ধাদের নামের আগে শ্রদ্ধায় ‘মুক্তিযোদ্ধা’ শব্দটি লিখি ঠিক সেভাবেই রাজাকারদের নামের আগে ঘৃণ্যভরে ‘রাজাকার’ শব্দটি লিখি। যদি আমরা লিখতাম তাহলে নিজামী যখন শিল্পমন্ত্রী হিসেবে শপথ নিল…তখন কেমন শোনা যেতো- এখন বাংলোদেশের শিল্পমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন “রাজাকার মতিউর রহমান নিজামী”। শুনতে ভালোই লাগত। কিংবা নির্বাচনে তার পক্ষে স্লোগান হতো…
‘আমার নেতা তোমার নেতা – রাজাকার নিজামী ভাই, রাজাকার নিজামী ভাই।
বাংলাদেশের উন্নয়ন- রাজাকার নিজামীর দুই নয়ন।
ভাবছেন কতো সুন্দর লাগতো!!!
আসুন তাদের জীবনের শেষ্ঠ অর্জনকে আর অস্বীকার না করি। কারো অর্জনকে অস্বীকার করার জন্য তো আমরা স্বাধীনতার স্বপ্ন দেখিনি।
তাহলে কেনো তাদের অর্জনকে অস্বীকার করে তাদের ‘রাজাকার’ বলি না…
এভাবে শুরু করি…
বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী ‘রাজাকার’ মতিউর রহমান নিজামী
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




