টু শায়মাপু ১ (ভূমিকম্প)
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথা আছ?ভালো আছ?
সেফ আছ কি আপুনি?
কলজেতে পানি নাই
দিলো সে কি কাঁপুনি!!
আশেপাশে আচানক
লোকেদের সে কি লম্ফ;
কি ব্যপার?কি হলো রে?
এ কি!! ভূমিকম্প!!!
দোয়া সূরা যত জানি
মনে মনে আওড়িয়ে;
পিলারের পাশে যাই
এক ছুটে দৌঁড়িয়ে।
লোকে ফ্লোর গিজগিজ
নামবো কি সিঁড়িতে?
ছুটোছুটি কার আগে কে
পিছলালে শেষ পাড়াতে।
না রে বাবা নো রিস্ক
মাথা রেখে ঠান্ডা;
পিলারেই ঠায় চুপ
বাঁচাই চামে জানডা।
আর কতক্ষন খোদা
ঝাঁকুনি যেনো থামেনা;
ক্রমে দেখি বাড়ছেই
আওয়াজটাও কমেনা।
জানিনে বাপু কত'খন
অবশেষে এলো থেমে;
ভেবেছিনু আজি শেষ
নিলো বুঝি টেনে যমে।
শোকরিয়া শোকরিয়া
খোদা তুমি রাহমান;
ইয়া আজিজ,ইয়া গাফুর
ইয়া রহীম,ইয়া সোবহান।
ঝাঁকুনির শুরু থেকে
পুরো শেষ অব্দি;
আসলেই খোদা আছে
এ হলো উপলদ্ধি।

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন