বর্ষার শুরুতে মাসুম সাহেব প্রচন্ড রকম ধরা খেলেন। বৃষ্টিতে ভিজে একেবারে কাউয়াভেজা। সেদিনই তিনি একটা কালো রং-এর ছাতা কিনলেন।
পরদিন আবারো বৃষ্টি এলে তিনি ছাতাটা ব্যবহার করলেন। রাতে বাসায় ফিরে ছাতাটা দরজায় ঝুলিয়ে ঘুমিয়ে পড়লেন।
হঠাত তার ঘুম ভেঙ্গে গেল। তিনি শুনতে পেলেন কে যেন হেচ্চো দিচ্ছে।ব্যাপারটা কি দেখতে তিনি বিছানা ছেড়ে উঠলেন।
গিয়ে দেখেন তার ভিজে একশা হয়ে যাওয়া ছাতাটা হেেচ্চা দিচ্ছে। বেচারার সর্দি লেগে গেছে।
তিনি তখন ছাতাটাকে মুছে ইস্ত্রি দিয়ে গরম করে সুস্থ করে তুললেন। আর তার ছাতাটার যে প্রান আছে এ কথাটা কাউকে বললেন না। বললে যদি সবাই পাগল বলে।
পরদিন আবার তিনি বৃষ্টিতে বেরুলেন। কিন্তু ছাতাটাকে নিয়ে পরলেন মুস্কিলে, ভিজলেই তো বেচারার ঠান্ডা লেগে যাবে। এখন কি করা?
ভেবেচিন্তে তিনি আরেকটা ছাতা কিনলেন, তার নিজের এবং ছাতাটাকে বাচাবার জন্য। যাক, এবার নিশ্চিন্ত।
কিন্তু সেদিন রাতে আরেক সমস্যা। তিনি আবিম্কার করলেন তার নতুন ছাতাটারও প্রান আছে এবং সেটারও ঠান্ডা লেগে গেছে। মহা মুসিবত !
পরদিন তিনি আরেকটা ছাতা কিনলেন ঐ ছাতাদুটোকে বাচাবার জন্য। কিন্তু পরে জানলেন সেটারও প্রান আছে। আর সে বেচারার তো পুরো নিউমোনিয়া হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এবারের বর্ষা মৌসুমে মাসুম সাহেব সর্বমোট ২৬টা ছাতা কিনেছেন।
আলোচিত ব্লগ
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
নির্বাসিত নক্ষত্রের শহর !

রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।