চাইনা কিছু- প্রেমছাড়া...
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমের তালাশ জীবন জুড়ে-
সকাল দুপুর সন্ধ্যারা,
প্রেমেই জীবন স্বপ্নে জাগে,
ঘুমিয়ে গেলেও রাত্রিরা।
নীলের প্রেমে দুঃখের অনল,
লালটা বারুদ- দ্রোহের,
বল শুনি কে দেখেছো
রঙটা কেমন সুখের ?
প্রেমের শোকে কালোর আঁধার,
শান্তি খুঁজি সাদায়,
প্রেমের আলো ফুরিয়ে গেলে
রঙের জীবন কাঁদায়।
সবুজ প্রেমে স্বদেশ আঁকি
রঙধনু রঙ কল্পনায়,
কোন প্রেমেতে জীবন সাঁজে
প্রতিদিনের আঙিনায় ?
হতাশ প্রেমে ধূসর চোখে
জোছনা মাখি সোনালী,
কোন রঙেতে আঁকবে প্রেমের
প্রবঞ্চিতে মুখের বুলি ?
জীবন ভরই প্রেমের খেলা
বাঁচার রঙিন বহরে,
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
প্রেমের আশায় বেঁচে থাকে
জীবন জয়ের ইচ্ছেরা,
শুরুর ভোরে, রাতের শেষে-
চাইনা কিছু- প্রেমছাড়া...।
ছবিঃ নেট থেকে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন