“সহজ কথা যায়না বলা- সহজে...”
০৩ রা জুন, ২০১৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার কবিগুরু রবীন্দ্রনাথকে এক মুগ্ধ ভক্ত জিজ্ঞেস করলেন, “ গুরু আপনার কবিতা বড়ই দুর্বোধ্য, একটু সহজ করে লিখা যায় না...” তার উত্তরে কবিগুরু বলেছিলেন আমার আজকের লিখার শিরোনামে ব্যবহার করা উক্তিটি। সত্যকে সহজিয়া অনুবাদে সাধারণের কাছে পৌঁছে দেয়াই একটি আদর্শ লিখার সার্থকতা। কিন্তু এই সহজের ভাষা সাধারনে পৌঁছে দেয়ার কাজটি আসলেই- সবচেয়ে কঠিন কাজ। তাই সুন্দরের সহজ পাঠ, সাধারণ্যে উপস্থাপনের যোগ্যতা সব লেখকের থাকে না। আর তাই কবিগুরু ভক্তের প্রশ্নের জবাবে কঠিন সত্য উচ্চারণ করে বলেছেন, “ সহজ কথা যায়না বলা সহজে” ।
সব কিছুর স্বাভাবিক আর সহজিয়া আবেদন সব সময়য়ই বেশী সুন্দর। কিন্তু এই সুন্দরকে চেতনায় ধারন করার যোগ্যতা আমাদের বেশিরভাগ লেখকেরই নেই। তবুও সহজ আর, সত্যকে দুর্বোধ্যের আবরণে লুকিয়ে, ব্যর্থ বলবার চেষ্টা...
গর্ভবতী চাঁদের পিছে
লুকিয়ে ছিল ডাইনী মেঘ,
জোছনা সকল করতো প্রসব
আঁধার ঘেরা স্বপ্ন এক।
সে চাঁদে শাসন ছিল
কাল নাগিনী থুড়থুড়ির,
নোবেল পাওয়ার দাবী ছিল
সে রাক্ষুসি- ডাইনি বুড়ির!!!
ঘোড়া ছিল ঘোড়াশালের
ছিল হাতির শুঁড়,
কথার মাঝে চিনি ছিল
অঢেল ছিল গুড়।
ভোরের বিবেক উঁকি দিলে
নাগিন মেঘের বিষে,
দিনের আলোয় সন্ধ্যা নামে
ভয়ের নীলে ভাসে।
বধির আগাম ভুলে গেছে
বলতে ঝেরে কেশে,
বলতো কোন অনাথ জাতি,
কোন আকাশের দেশে ?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন