
স্বপ্ন যখন ঝাপিয়ে পড়ে- পদ্মপাতার জলে,
ইচ্ছেগুলো ভুলের পথে, পালায় সদলবলে,
দিনের আলোয় সত্য তখন স্পষ্ট হয়ে উঠে
মিথ্যেরা সব গোলাপ-বকুল, শাপলা হয়ে ফুটে।
আপন হতে আমার কূলের- দূরত্বটা জানি
অনুতাপে পুড়ে জীবন- পুড়ায় হৃদয়খানি।।
সাধ্যগুলো সুদূর পানে, উপুড় হয়ে কাঁদে
জীবন তখন একলা-একা, নিজের ভুলের ফাঁদে।
কাটলো ভুলে স্নিগ্ধ সকাল, ভুলের মায়ায় সাঁঝ
ভুলের ভিড়ে হারায় পথও- ফুড়ায় মনের লাজ।
মনের মলাট নোংরা কাঁদা, বিবেকবোধে শ্যাওলা,
রক্ত ঋণের বাঁধন তখন- সময় স্রোতের ময়লা।
ভুলের সুযোগ সস্তা বিলাই- ফতুর করে আস্থারে,
সহজ গুলো কঠিন ভাবি- বানাই দামী সস্তারে,
ভুলের মাঝে বোধের কলম, থাকুক সুদূর সযত্নে,
আবাদ ফলাক নিত্য- ন্যায়ের- স্বপ্ন ফিরুক প্রযত্নে।।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



