somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা একটি বিশেষ ভাষায় কথা বলি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে একটি বিশেষ ভাষায় কথা বলি ,এটা সবাই অনুভব করি কি ?
আমি জানি যে আমরা সবাই করি। আমাদের ভাষাটাতো আর যেন তেন ভাষা না।এটাতো সব্বাই ই মেনে নিয়েছে।
আমাদের এমন কিছু বর্ণ আছে , যা আর কারো নেই!
আমাদের এমন কিছু শব্দ আছে ,যা আর কারো নেই!
আমাদের এমন কিছু সাহিত্য আছে যা আর কারো নেই!
আমাদের এমন কিছু অনুভুতি আছে যা আর কারো নেই!

কিন্তু অন্যরাও তো এভাবেই বলতে পারে... আমরা আর কই আলাদা হলাম??

আমাদের এমন একটি ভাষার ইতিহাস আছে যা আর কারো নেই!

সবাই চুপ!

আমাদের আছে ভাষা শহীদেরা যা আর কারো নেই!
আমাদের আছে ভাষার জন্য মিনার যা আর কারো নেই!
আমাদের আছে ভাষার জন্য একটি মাস যা আর কারো নেই!
আমাদের আছে একুশ , আর কারো আছে ??
নেইতো!
তাই আমরা আমাদের একুশ অন্যদেরকেও দিয়েছি,তাই একুশ এলে সারাবিশ্বের অনেক অনেক কথা বলা মানুষেরা আমাদের মত করেই বলছে
" একুশ মানে মাথা নত না করা "
আমাদেরতো এখন অনেক দায়ীত্ব। ভাষার মান রক্ষা। আমাদের ভাষা যেন কোন ভাবেই ধর্ষিত না হয়! এটা অনেক বড় কথা বলে ফেললাম মনে হয়।কিন্তু ভাষাকে নোংরা করা কি ভাষার অপমান নয় ? এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য নয় যারা দারিদ্রের সাথে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত আর শিক্ষার আলো থেকে একদম ই বঞ্চিত।
এটা তাদের উদ্দেশ্য করে বলা যারা ভাষার সব ধরনের চর্চা করেন। বর্ণমালা দিয়ে লেখা,বর্ণমালা গুলো পড়া ,পড়ে শোনানো ,লিখে বলা ,লিখতে বলা ,অনেক রকম ব্যবহার গান কবিতা গল্প লিখে ,অন্তত পরীক্ষার খাতায় লিখে ... এমন চর্চা যাদের, তারা কেন কিভাবে ভাষাকে নোংরা করেন ??
আজকের একটা মন্তব্য লিখতে গিয়ে আমার এইসব চিন্তা এখানে লেখা।
আর সব ভাষা ভাষীরা করতে পারলেও আমরা পারিনা। কারণ আমরা একটি বিশেষ ভাষার অধিকারী! আমাদের অনেক দায়ীত্ব। আমরা আমাদের দায়ীত্বে অবহেলা করতে পারিনা। আমরা আমাদের ভাষার সৌন্দর্য নষ্ট করতে পারিনা। পৃথিবীতে একটা ভাষা থাকতেই হবে যেই ভাষায় অসুন্দর কোন শব্দ নেই। ইতিহাসে এমন ভাবেই যেন লেখা হয় , রক্ত দিয়ে অর্জিত একটি ভাষার সম্মান রক্ষা করতে আপোষহীন ছিল সেই ভাষার সমস্ত লোক !
তারা গাইতো ,

মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা ।

অনুভুতি প্রকাশে আমি কাঁচা। কিন্তু বলতে চেয়েছি কি ,খুব করে আশা করছি যেন সবাই তা বোঝেন!ধন্যবাদ।


সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×