কিশোরগঞ্জ: আজকে বিকেলে কিশোরগঞ্জে ইসলামি দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় ইসলামি দলগুলোর পক্ষ থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিকেলে ইসলামি ঐক্যজোটসহ সমমনা কয়েকটি ইসলামি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। একই সময়ে জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনারে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ এবং সিপিবি ও বাসদের উদ্যোগে পৃথক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এনিয়ে সারাদিনই শহরে উত্তেজনা বিরাজ করছিল।
শহরের শহীদী মসজিদে আসরের নামাজের পর ইসলামি দলগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে রাখে। এসময় মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করতে থাকে নেতাকর্মীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মসজিদের বাইরে এসে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও কাঁদানে গ্যাস ছোড়ে।
বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে পুলিশের ৩০ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বিক্ষোভকারী অন্তত ২০ জন আহত হয়েছেন। সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ দু’জনকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জে ইসলামি দলগুলোর সঙ্গে সংঘর্ষে ৩০ পুলিশসহ আহত ৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।