somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ সাহেব এর বক্তব্য

০২ রা মার্চ, ২০১১ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবজমিন, Wed 2 Mar 2011
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সন্ত্রাস আজ মহামারী আকার ধারণ করেছে। আমরা জানি কারা সন্ত্রাস করছে। ওই সব সন্ত্রাসীকে শক্ত হাতে দমন করা প্রয়োজন। ওয়ান ইলেভেন না হলে দেশে মিশর বা লিবিয়ার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো। ওয়ান ইলেভেনের কারণে আমিও রাজনৈতিকভাবে চাপের মুখে পড়েছি। কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হইনি। এক-এগার�র পরিবর্তনে দুর্নীতিবাজদের মুখোশ খুলে গেছে। সেটাই ছিল জাতির বড় অর্জন। গতকাল মঙ্গলবার পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওয়ান-ইলেভেন সরকারের কোন সাংবিধানিক ভিত ছিল না। তা নিয়ে সংবিধান লঙ্ঘনের কোন মামলা হয়নি। কেউ মামলা করতেও যায়নি। কারণ এই পরিবর্তন এসেছে গণআন্দোলনের মধ্য দিয়ে। ওই পরিবর্তন দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। এরশাদ বলেন, আমি দেশের তৎকালীন প্রেসিডেন্টের আমন্ত্রণে ক্ষমতা গ্রহণ করে গণতান্ত্রিক শাসনে ফিরে এসেছিলাম। আমার পুরো শাসনামলের সাংবিধানিক বৈধতা নিয়েছিলাম। কিন্তু আদালত সে বৈধতাকে অবৈধ ঘোষণা করেছে। অবশ্য আমার বাকি শাসনামল গণতান্ত্রিক শাসনের স্বীকৃতি পেয়েছে। এরশাদ বলেন, ১৫ই ফেব্রুয়ারির মতো ২২শে জানুয়ারিতে আর একটা নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের পরিস্থিতি কি হতো বলা যায় না। যদিও ওই সময়কার সরকার অনেক অহেতুক বাড়াবাড়ি করেছে। তা সত্ত্বেও দেশ গৃহবিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। এ কারণে ১/১১-এর পরিবর্তনকে সাংবিধানিকভাবে বৈধতা দেয়ার প্রয়োজন আছে। কৃষক পার্টির আহ্বায়ক সহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সোলায়মান আলম শেঠ, কৃষক পার্টির কেন্দ্রীয় নেতা শেখ আলমগীর হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, লিয়াকত হোসেন চাকলাদার, ইসহাক আলী ভূঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন কৃষক পার্টির সদস্য সচিব এবিএম হারুনুর রশীদ বাশার।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×