somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখবর বাজে খবর

০১ লা ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের একটা কথা মনে পড়ছে, কোনো একদিন হিল্লা বিয়ের ফতোয়া দেখে বলেছিলেন, হাদিস 3 রকম, সাহিহ হাদিস, ভুল হাদিস আর মুখারি হাদিস, বেশ কিছু ভালো খবর শুনলাম, মনটা উৎফুল্ল ছিলো বেশ, মানুষের শুভবোধ, মানুষের মমত্ব, প্রায় বিলুপ্ত এসব ঘটনা যখন ঘটে, এই আকালে এর চেয়ে বড় সংবাদ হয় না, শুভ সংবাদ দিয়ে শুরু করি।

আমার কয়েকজন নিজ উদ্যোগে বেশ কিছু পথের শিশুকে নিয়ে একটা প্রকল্প দাড়া করেছে, যেখানে এই শিশুগুলোর মৌলিক অধিকারগুলো পুরন করা হবে। তাদের মাথার উপরে একটা ছাদ থাকবে, তাদের পরিধেয় বস্ত্র থাকবে, তাদের চিকিৎসার ব্যায়, শিক্ষার খরচ সম্মিলিত ভাবে আমরা সবাই দিবো। সংশয়ি মন আমার, শুনলাম ভালো লাগলো, কিন্তু পরে মনে হলো, মাত্র 4 থেকে 5 জন, সর্বোচ্চ 10জনকে আমরা সামলাতে পারবো, এর বেশি বড় হলে আমরা নিরুপায়। কিন্তু আশার বানী হলো, আজ আমরা কয়েকজন বন্ধু এমন 10 জনের ভার নিতে পারছি, আমাদের দেখে যদি আরও 20 জন উৎসাহি হয় তাহলে 200 শিশু তাদের স্বপ্ন পুরন করতে পারবে। এটাই বা কম কিসের। জানি না কতটুকু করতে পারবো সবাই, তবে দেখা যাক।

ইদুর 20 লাখ টাকার চাল খাচ্ছে প্রতি বছর, কারিগরি পরিক্ষার প্রশ্নপত্রে আল মুজাহিদ ভাইকে নিয়ে প্রশ্ন হয়েছে, তবে পেপারে পড়া সেরা কমেডি ছিলো সিলেটের কোনো এক লোকের মন্তব্য, ভেসেকটমি করার পর ফিরে আসা এক রিকশাওয়ালাকে বলেছিলো, মিয়া তুমি তো খাসি হয়ে গেছো, কয়দিন পর কাঠাল পাতা খাইবা।
একালের ভ্যান গগ আঙ্গুল কেটে পাঠিয়ে দিচ্ছে খামে ভরে প্রেমিকার কাছে, মানুষ মহাশুন্য থেকে কোটি টাকা খরচ করে ধুলা নিয়ে আসছে, আর এই অপবাক বেচারা হঠাৎ ফতোয়াবাজের খপ্পরে পরেছে।

আমাদের মধ্যে অনেকের নামের আগে মোহাম্মদ আছে, একজন আমাকে বললেন মোহাম্মদ নাম নিয়েই দরুদ পড়তে হবে, সেটা কি বাংলাদেশের সব মোহাম্মদের ক্ষেত্রে পযোজ্য হবে? কারন মোহাম্মদের নাম মোহাম্মদ ছিলো।

মানুষ মাত্রই ভুল করতে পারে, ভুলে যেতে পারে, আমি প্রায় 10 বছর আগে একটা বই পড়েছি, প্রকাশক সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন, যেহেতু বইয়ের ভিতরটা পড়া হয় তাই লেখকের নাম বা প্রকাশনা সংস্থার নাম মুখস্ত করা হয় নি,
কি তথ্য আছে সেখানে এটা আমি লিখি নি, এখনও লিখছি না, তাই যারা বিভ্রন্ত হতে চান না তারা ইসলামিক ফাউন্ডেশন আর নওরোজ, কিতাবিস্তান এবং অন্য আরো কিছু প্রকাশনি যারা সিরাতুন্নবী প্রকাশ করে কিনে পড়তে পারেন। সামনে বই মেলা আর এবার 30% ছাড়, তাই 4টা বই কিনার টাকা নিয়ে গেলে 5 টা বই কিনতে পারবেন, সেই বাড়তি বইটা হোক নাবির জীবনচরিত।

তবে হাসি লাগলো এটা দেখে অপবাক কে না বলুন শ্লোগান এসেছে। আর আমি মুসলিমদের অপবাদ দিলাম এটাও এখনই শুনলাম। যখন একদল সন্ত্রাসি ইসলামের নামে নির্বিচারে বোমাবাজি করছে, নিরিহ মানুষের হত্যা করছে, যখন সৌদি আরবের শেখেরা কুয়েতের শেখেরা সেসব কাজে অর্থ সাহায্য দিচ্ছে , ধর্ম প্রচারের নামে যারা মতাদর্শ বিভ্রান্ত কিশোর তরুনদের মানুশ খুনের উস্কানি দিচ্চে তখন এসব বিবেকবান মুসলিম জাগ্রত নয়, তারা ময়দানে মিছিল মিটিং করছে,। আর এসব মানুষের নেতা মহান মোহাম্মদ, তার নামের ধোয়া তুলে এরা এসব কাজের যৌক্তিকতা দেখাচ্ছে, তো কিছু কৌতুক লিখক নেতাকে সন্ত্রাসী বলেছে, বিষয়টা একদল শিল্পির টিটকারি, এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার বিষয় নয় এটা,
মুসলমানের রসবোধের খামতি আছে, প্রমান 3 মাস পরে প্রতিক্রিয়া দেখালো, কোন প্রানীর নাকি চামড়া মোটা, সুরসুরি দিলে ওয়ান উইক পরে বুঝে, বুঝে দেখো মুসলিমদের চামড়া কতো মোটা 12 উইক পরে খবর হয়েছে। তবে রক্তের তেজ বেশী, হাই-প্রোটিন ডায়াটের ফল। তাই রসিকতা ধরে ফেলার পর একমুহুর্ত দেরি করে নি, আবার মিছিল মিটিং শুরু করে দিয়েছে।

তবে ইয়াহইয়া কে নিয়ে লেখাটার উপরে পাবলিক খেপলো কেনো? ইশ্বর আর আল্লাহ যে এক না এটা শিখলাম সদ্য, এটাও কি ভুল শিখলাম? ইশ্বর সদাপ্রভু রক্ষা করো।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×