somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফো পরিবার

০৭ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাথে কুর্নিয়ার পরিচয় গত জুন এ। আমরা দুজন আলাদা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই বড়দিনের ছুটির পর দেখা হলো আবার বসন্তবিরতিতে। বাকি মাঝের সময়ে যোগাযোগে টেলিফোন ভরসা ।সেমিস্টার শেষ হলো মে মাসের শেষে। আর তখন খবর পেলাম কুর্নিয়া তার বন্ধুদের নিয়ে অনাগত শিশুর আগমন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করছে। আমার ছেলের প্রথম অনুষ্ঠানে আমি অনুপস্থিত কারন সময়ে মিলে নি।

আমার আসার পর দেখা হলো তার সাথে। ইন্দোনেশিয়ার ছেলে এবং বাবা। তার ছেলে জশুয়া এবং বউ লিয়ান গরমের ছুটিতে ইন্দোনেশিয়ায়। কুর্নিয়া পরপোকারী এক চরিত্র যার প্রধান কাজ জনগনের উপকার করা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের নাগরিক তাই ধারনা ছিলো সে মুসলিম পরে জানলাম সে প্রোটেস্টান। তার পূর্বপুরুষ চীন থেকে ইন্দোনেশিয়ায় এসেছিলো বানিজ্যে পরে সেখানেই আবাস গড়েছে। তার বাবা-মা বৈদ্ধ্য বড় বোন ক্যাথলিক ছোটোভাই এখনও ধর্ম স্থির করতে পারে নি।
আমার সাথে পরিচয় হবার পর অনেক ছোট ছোট আড্ডা হয়েছে। তার পিতৃস্নেহের অনেকটাই পেয়েছে ঋক। যদিও গড ফাদার জাতিয় কোন প্রথা নেই প্রচলিত যেমনটা চার্চে পালিত হয়। তবে বাংলাদেশে ধর্মবাবা ধর্মপুত্র জাতীয় কোন প্রথায় সে নিশ্চিত ঋকের ধর্মবাবা। আমি পরিবারের প্রথম ছেলে সন্তান তাই আমার বড় ভাই পোষ্টে এখন কুর্নিয়া। তার পরিবারের সবার সাথে আমাদের সম্পর্ক গভীর। অন্তত অনেক পারিবারিক সম্পর্কেয় তুলনায় বেশী ঘনিষ্ঠ।

জশুয়া 3বছরের এক ছেলে। প্রথম দেখার দিন আমাকে দেখে ভীষন ভয় পেয়ে অন্তত 1 মাস আমার 10 গজের মধ্যে আসে নি। তবে কোন এক আশ্চর্য কারনে সে আমার উপর প্রসন্ন। আমাকে সে ডাকে বেবী রাসেল। যদিও আমাকে এমন সম্বোধন কতটা যৌক্তিক এটা নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু সপ্তাহে এক দুই দিন আমাকে বড় জশুয়ার ফোন ধরতে হয়। বেবী খাইলো কিনা ?
গতকাল দুপুরেও ফোন করে খবর নিলো। একটু পরে আসবে বাসায়। আমি কথা বলে সস্তি পাই না তারা কথা বলে ইন্দোনেশিয়ার কোন এক আঞ্চলিক ভাষায় আরআমার সামান্য দখল বাংলায়। ইংরেজী ভাষায় যোগাযোগ কঠিন তাই ইশারা-ইঙ্গিতে কথা বলতে হচ্ছে। আমি চিন্তা করছি জশুয়াকে বাংলা শিখাবো যেন কথা বলতে পারি।

লিয়ান-কুর্নিয়া দুজনের সাথে আমাদের ঘনিষ্ঠতা তাদের বদান্যতা। আমার সামাজিকতা নিয়ে প্রশ্ন অনেক দিনের।
কুর্নিয়া ফো আর তার পরিবারের কথা বলতে গেলে এটুকু বলতে হয় ঋক এর বিছানা আর খেলনার অধিকাংশই জশুয়ার। আর তার অর্ধেক আবার হাত বদল হয়ে যাবে মেঘের কাছে। আমাদের নেপালী বন্ধু মেঘের বাবা হওয়ার কথা সামনের মাসে।
কুর্নিয়া অবশ্য আরো আনন্দিত তার আরো কয়েকজন বন্ধু বাবা হচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×