somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ গতকাল গতপরশু

১৫ ই জানুয়ারি, ২০০৬ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাস্ততা শুরু হয়ে যাবে। নিয়মিত পড়ার চাপ বাড়বে। আক্ষেপ একটাই ঋককে সপ্তাহে অন্তত দুই দিন বিকেলে কোথাও রেখে আসতে হবে। সমস্যা 6 মাসের বাচ্চাকে ডে কেয়ার নেয় না। তার জন্যে বাসায় কাউকে আসতে হবে। অথবা কোন পরিবারের সাথে রেখে আসতে হবে। পরিচিত ঘনিষ্ঠ পরিবার দুইটা। শেষমেষ কুর্নিয়া পরিবার আবার সাহায্যের হাত বাড়িয়ে দিলো।

লিয়ানের সাথে থাকবে জশুয়ার খেলা দেখে বিকাল কাটাবে। মাত্র একদিন রেখেছি। বিকালের 3 ঘন্টা । ক্লাশ শেষে গিয়ে নিয়ে আসবো। নিজেদের গাড়ী না থাকার যন্ত্রনা টের পেলাম প্রথম দিন। বাস মিস মানে সব কিছু 40 মিনিটের জন্যে পিছিয়ে যাওয়া। মফস্বলে থাকার সমস্যা এটাই। যারা ঢাকায় থাকে তারা একটা বাসের জন্যে 40 মিনিট অপেক্ষার সুযোগ পায় না। ট্যাক্সি নিয়ে যাওয়া যেত কিন্তু ঠিকানা নিশ্চিত জানি না। নির্দিষ্ট বাসস্টপে নেমে টেলিফোনে নিশ্চিত হয়ে পৌছালাম কুর্নিয়ার বাসায়। নিশ্চিত জানি ছেলে বিকালে খেয়ে ঘুমিয়ে উঠেছে। তারপর খেয়ে খেলছে জশুয়ার সাথে। দেখা হলো। বাপজানের খুশিখুশি মুখ মুহূর্তে বেজার। কোলে এসে কান্নাকাটি করে লজ্জিত করে ফেললো।

তারপর শান্ত হয়ে খেলনা ধরতে গিয়ে আবার ধরাশায়ী। কার্পেটে পরলো। তারপর বাসায় এসে মূল সমস্যার শুরুু। তার চোখের সামনে দাড়িয়ে প্রেজেন্ট স্যার বলতে হবে।
মিষ্টির প্যাকেটের মতো বাসায় থাকি। উপর তলায় হাসলে কাশলে নিচে শুনতে পাই। শীতে জানালা বন্ধ আর ডাক্টারের নিষেধ সব মিলে ঘরে সিগারেটের সীন নাই কোনও। আগে থাকতাম বিশাল বাসায় একা আর যখন ইচ্ছা সিগারেটে টান দিতাম যেখানে ইচ্ছা ছাই ফেলতাম। সেই বাসা ছেড়ে এই মিষ্টির প্যাকেটে ঢুকে সস্থি পাইনা তেমন। কিন্তু বাইরে গিয়ে চামে এক দুই টান দেওয়ার সুযোগ পাইতেছি না। বাইরে গৈলে কচ্ছপের মতো মাথা ঘরে এনে প্রেজেন্ট স্যার বলতে হয়। এটা এই বয়েসের সমস্যা বাহারী নাম সেপারেশন সিনট্রম। লক্ষন বাবা মা পরিচিত কেউ বাইরে গেলে শিশু চঞ্চল হবে কান্নাকাটি করবে। সমাধান তাকে নিশ্চয়তা দিতে হবে কেউ যদি চোখের সামনে না থাকে তবে সে আশেপাশেই আছে যেকোন মুহূর্তে উদয় হবে। লুকাচুড়ি খেলে তাকে বুঝাতে হবে। সমস্যা হলো যদি টেবিলের পিছনে লুকিয়ে শুধু মাথা দেখাই ছেলে স্কন্ধকাটা ভুত দেখে ভয় পায় তাকে দেখাতে হয় আপাদমস্তক। পরশু টিকা দিবস ও দিন ক্লাশ গ্যাপ মারতে হবে।

জীবন মানে যন্ত্রনা। বাইরে বরফ পড়ছে। মড়ার উপর খাড়ার ঘা কনকনে বাতাস। বুক ফুলিয়ে ধুমপান করতে গিয়ে পায়ের চিপায় ল্যাজ গুটিয়ে ফেরত আসছি। তবে কম্পাউন্ডের ভেতরের ঝাউ গাছে বরফ জমেছে। তার চারপাশের বেদীতেও বরফ জমে পবিত্র পবিত্র ভাব এসেছে। এর মধ্যে কিভাবে কি করবো বুঝতেছি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×