somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল বুলেটিন

১৯ শে জানুয়ারি, ২০০৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুহচ্ছে জাতীয় হরতাল সপ্তাহের প্রথম দিন। আপনারা যারা সরকারি অফিসে চাকুরি করেন তাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে, আপনারা নিশ্চিন্তে পরিবারের সাথে সময় কাটান। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের জ্ঞাতার্থে বলছি, রাজপথে মর্নিং ওয়াক করতে করতে অফিস যেতে পারেন তবে বেশী বোঝা নিয়ে চলবেন না। যেকোনো সময় যেকোনো দিকে ঝেড়ে দৌড় দিতে হতে পারে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পরুন ট্রাউজার হালকা টি শার্ট পায়ে রানিং সু। তবে হায়াত মউতের মালিক আল্লাহ, পথে বেঘোরে মরতে হলে ঈমান নিয়ে মরুন জিকির করতে করতে পথ চলুন।

ব্যাবসায়ি ভাইদের সাময়িক অসুবিধার জন্যে আমরা দুঃখপ্রকাশ করছি। দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের সামান্য ক্ষতি মেনে নিন। গৃহীনিরা ঘরে ঘরে পিকনিক করুন আর কিশোররা যত খুশী রাস্তায় খেলতে পারো কেউ বাধা দিবে না। আমাদের দলের ত্যাগী কর্মী সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা রাজপথ গরম রাখবেন এ প্রত্যাশা আমাদের। হরতালবিরৌধী অপশক্তি অহেতুক বোমাবাজি সন্ত্রাস করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্যে হালকা অস্ত্র সাথে রাখবেন।
এই হরতাল যারা ইচ্ছায় বা অনিচ্ছায় পালন করছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিশেষ হরতাল বুলেটিন।।।।

আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী কিন্তু সরকার আমাদের বাধ্য করছে । হরতালের 2য় দিনে গতকালের নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে আবার হরতাল আহবান করছি। আজকের বিশেষ হরতাল বুলেটিন এর শুরুতেই রক্তিম শুভেচ্ছা।। গতকাল আমাদের হরতাল উৎসব মিছিলে হরতালবিরোধীদের কাপুরোষিত আক্রমনে একজন নিহত আর এই উল্লাসে আতশবাজীর আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সরকারের পেটোয়া পুলিশবাহিনী কাঁদানে গ্যাসছুড়ে জনগনের আনন্দে ব্যাঘাত ঘটাতে চেয়েছিল। কিন্তু দেশের জনগন আমাদের সাথে আছেন। বিক্ষিপ্ত সংক্ষিপ্ত বাধা সত্বেও সারা দেশে ছিলো উৎসবমুখর পরিবেশ।
কাল যারা সহিংস উৎসব করেছেন তাদের জন্যে টিপস। লক্ষ্যহীন আতশবাজী করবেন না, হরতালবিরোধীদের ধাওয়া করতে পারেন । সারাদিনের প্রস্তুতি হিসেবে সাথে নিবেন বেশ কিছু ককটেল শ খানেক গুলি কাটা রাইফেল সিঙ্গেল শুটার। ভুলেও ভারি অস্ত্র নিবেন না। আমরা শান্তিপূর্ন প্রতিবাদ করছি।
হরতাল আর মাত্র 12 ঘন্টা বাড়ানো হয়েছে। আগামি কাল সন্ধ্যা পর্যন্ত আপনারা কর্মহীন। এই অবকাশ উদযাপন করুন পরিবারের সাথে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি বিশেষ হরতাল বুলেটিন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×