
যে আশায় ছেড়েছিনু নীড়
সে আশা আজ মরিচিকা
হৃদয়ে জমেছে তাই নিদারুন শোক
মনের বসত রক্তার্ত তরতাজা।
দূরের সীমারেখায় দৃষ্টি ছিল মোর
কাছের তুমি পরিত্যক্ত
দূরের সীমা দূরেই রয়ে গেছে
তোমার কাছে ফেরা আজ শক্ত।
বহুপথ পাড়ি দিয়ে ক্লান্ত প্রাণ
আজ শীতল নীড়ের তরে
বুভূক্ষের মত কাতর চাহুনীতে
তোমাকেই স্বরণ করে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

