
কাগুজে হৃদয়ে ছড়িয়ে মেকি ফুলের ঘ্রান
অনাঘ্রাতা হৃদয় খুজে দারুন পেরেশান
দিবানিশি চারিপাশে চিরুনি অভিযান
দেখা নাই তাঁর খোঁজ চলিছে যার।
কাগুজে হৃদয় বিস্তর ঢিবি আসলের দেখা নাই
আমারই মত খুজিছে সকলে আসল হৃদয়টাই।
আমি যেমন চাইনা এমন, সেরাটাই চাই
আসুক বাধা গোলকধাধা, লড়িব সেজে বীর
বীরত্ব মোর হোক না মেকি
আরাধ্য বস্তু মিলিলেই খুশি নইকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

