somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চিমা সাহিত্যের সেরা হাস্য-রসাত্বক লেখক ফরাসী নাট্যকার ও অভিনেতা মলিয়ের জন্মদিনে শুভেচ্ছা।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পশ্চিমা সাহিত্যের সেরা হাস্য-রসাত্বক লেখকদের একজন হিসেবে খ্যাত ফরাসী নাট্যকার ও অভিনেতা জ্যঁ-ব্যাপ্টিস্ট পোকেলিন, যিনি মলিয়ের নামেই পরিচিত। তার রচনাগুলোর মধ্যে ল্য মিসান্‌থ্রপি, ল্য এক্ল্‌ দেস্‌ ফেমেস্‌, টারটুফে অউ ল্য ইম্পোস্তার, ল্য আভ্রে, ল্য মালাদে ইমাজিনারে, ল্য বুর্জোয়িস জেন্টিওম্মে উল্লেখযোগ্য। নাট্যকার ও অভিনেতা মলিয়েরের আজ ৩৯২তম জন্মদিন। জন্মদিনে তার জন্য ফুলেল শুভেচ্ছা


মলিয়ের ১৬২২ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জ্যঁ বাপ্টিস্ট পোকেলিন। সম্ভ্রান্ত পরিবারে জন্ম ও কলেজ দে ক্লেরমন্ট- এর মতো নামকরা পড়াশোনা করার সুবাদে থিয়েটারে যোগ দেয়া তার জন্য বেশ সহজ হয়েছিল। ভ্রামমাণ অভিনেতা হিসেবে তের বছরের অভিজ্ঞতা তার লেখার হাস্যরসাত্বক উপাদানকে উন্নত করতে সাহায্য করেছিল। যেখানে তিনি ইতালীয় ঘরানার কমেডিয়া দেল'আর্টে এর উপাদানের সাথে ফরাসী পরিমার্জিত হাস্য-রসের সংমিশ্রণ ঘটান। ভ্রাম্যমাণ অভিনেতা হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতা তার লেখার হাস্যরসাত্মক উপাদানকে উন্নত করতে সাহায্য করেছিল। তত্কালীন ফরাসি রাজার চোখে পড়ায় তার নাট্যদল রাজভাতাও লাভ করেছিল। যদিও তিনি রাজা ও প্যারিসের অধিবাসীদের ভূয়সী প্রশংসা পান, তার বিদ্রূপাত্মক লেখা নীতিবাদী ও ক্যাথলিক চার্চের সমালোচনার মুখে পড়ে। ধর্মীয় ভণ্ডামিকে আক্রমণ করে তার একটি লেখা চার্চের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।


(সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় ‘পেজগী’ নাটকের একটি দৃশ্য)
মলিয়েরের হাসির নাটক এ দেশের মঞ্চে জনপ্রিয়। এর মধ্যে অন্যতম লোক নাট্যদলের 'কঞ্জুস' ও সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের 'পেজগী'। অশিক্ষিত কাঠমিস্ত্রির কবিরাজ হয়ে ওঠা এবং উচ্চবিত্ত পরিবারের এক মেয়ের ভুল চিকিৎসার মধ্য দিয়ে সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের পেজগী নাটকের কাহিনি এগোতে থাকে। ভুল চিকিৎসা করেও চালাকির মাধ্যমে কবিরাজ বহুবার বেঁচে যায়। তবে শেষ রক্ষা হয় না। তাকে ধরা পড়তে হয়। কবিরাজের চালাকি ধরা পড়ার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে। নাটকটির মাধ্যমে নাট্যকার মূলত অশিক্ষা যে কী ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন।


নাটকের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে মলিয়েরের স্বাস্থ্য দূর্বল হতে শুরু করে, ফলশ্রুতিতে ১৬৬৭ সালে তিনি বাধ্য হন মঞ্চ থেকে সাময়িক অবসর নিতে। ১৬৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি ফুসফুসজনিত যক্ষ্মায় আক্রান্ত অবস্থাতেই তার জীবনের শেষ নাটক ল্য মালাদে ইমাজিনারে তে অভিনয় করেন। আর্গন নামক স্বাস্থ্য আতঙ্কিত রোগীর ভূমিকায় অভিনয়রত অবস্থাতেই উপর্যুপরি কাশি ও রক্তস্রাবের শিকার হন। তিনি নাটকটির অভিনয় শেষ করে মঞ্চেই ঢলে পড়েন এবং কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুৃকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর।


নাট্যকার ও অভিনেতা মলিয়েরের আজ ৩৯২তম জন্মদিন। জন্মদিনে তার জন্য ফুলেল শুভেচ্ছা
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×