somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা ৭১ :: শাহাবাগ স্কয়ার । আমি মুক্তিযোদ্ধার সন্তান বলছি :: আমি ট্রাইবুনালকে বলছি !!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আবেগ বলেন, আমার আকাঙ্খা বলেন কিংবা মনের ভিতর লুকিয়ে থাকা আগুন জ্বলা ইচ্ছাই বলেন? অনেক দিন ধরে লালন করে আসছি এমন একটি আন্দলনের । কারন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার পুরু পরিবারের মদ্ধ্যে আমার দাদা, বাবা, চাচা, আমার দাদার ভাই সব মিলিয়ে ১৫ জন মুক্তি যোদ্ধা। আমি সেই পরিবারে ছেলে, যে পরিবারের সবাইকে দেখি এবং দেখেছি সৎ জীবন যাপন এবং মুক্তির চেতনা নিয়ে জীবন ধারন করতে, যার কারনে আমাদের বড় হতে হয়েছে অনেক কষ্ট করে। অথচ এই দেশের সাথে যারা বেঈমানি করেছে, ঘতক দালাল ছিল তারা এয়ারকন্ডিশন গাড়ি আর আমাদের জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছে আমাদের চোখের সামনে দিয়ে। তাদের কোন বিচার হয়নি কখনো উল্টা তাদের সবল করতে সাহায্য করা হয়েছে। অনেক হয়ত ভাবতে পরেন কষ্ট করে বড় হয়েছি তাই এই ক্ষোভ আমার না আসলে তা নয় সৎ জীবন যাপনের জন্য না খেয়ে থাকতে রাজি আছি আমরা এমনটাই শিক্ষেছি পরিবারের কাছ থেকে ছোট বেলা থেকে। যাই হোক মূল প্রসঙ্গে আসি।

এই সরকার আসার পর আমার বুকের ভীতরের আশাটাকে জ্বালিয়ে দিল এই ঘৃন্য রাজাকারদের বিচার এবং ফাঁসি দিবে বলে। অনেক দিনের আন্দলনের ফল স্পেসাল ট্রাইবুনাল তৈরি করা হল, আমিতো মহা খুশি আরে আমি কি বলছি আমার মত সব মুক্তি যোদ্ধার সন্তানরাই খুশি না না শুধু তারা নয় এই বাংলার মুক্তি যুদ্ধ্যের চেতনা ধারন কারি প্র‌্ত্যেকটি সাধারন মানুষই মহা খুশি। প্রথম রায় হল আমিতো খুশিতে আটখানা না শুধু আমি না সারা বাংলার চেতনা ধারি মানুষই মহা খুশি। কিন্তু তারপর এ কোন বদ হাওয়া লাগলো আমাদের সপ্নের ট্রাইবুনাল .এ। যেখানে একটা খুন প্রমানিত হলে ফাঁসি হবে সেখানে ৫টা প্রমান হবার পরও হলো না শুধু ৫টা খুন হলেওতো হতো একেকবারে একসাথে অনেক মানুষ খুন করার অপরাধ।তবু ফাঁসি হলো না। আমি হতাস হলাম খুব, কাণ্না পাচ্ছিলো, কি করবো ভাবছিলাম অফিস এ ব্যাস্ত ছিলাম মনের কষ্টের কথাগুলো ব্লগে শেয়ার করবো সিন্ধান্ত নিলাম এবং অফিস ছুটি হবার অপেক্ষায় থাকলাম হঠাৎ শুনলাম আন্দলনের ডাক দেওয়া হয়েছে আমারদের ব্লগারদের একজন।বুকটা ভরে উঠলো আবার ভাবলাম আমাদের কথা কজন আর শুনবে তবু একটা জোনাক আলো আশা নিয়ে রওনা হলাম শাহাবাগে এ। তারপর শুরু হল আমার সপ্নের বাস্তবায়ন,শ থেকে হাজার আর হাজার থেকে লক্ষ মানুষের দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই, আবার শুনলাম সেই স্লোগান যেগুলা সাহায্যে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা পেলাম সেই স্লোগান দেওয়ার সুযোগ । আমার কাছে এ আর এক মুক্তি যুদ্ধ আমার এটা ২০১৩ সালের ফেব্রুয়ারি না এটা ১৯৭১ সালের ফেব্রুয়ারী এবং আমি জানি এই ভাবনাটা শুধু আমার না সকল মুক্তি যুদ্ধার সন্তানদের না না শুধু তাদেরই নয় এটা সারা বাংলার গন-মানুষের দাবি এবং অবশ্যই সেটা একটাই "রাজাকারের ফাঁসি চাই"।বাংলার বুকে হাঁসি চাই।

আর ট্রাইবুনাল এর মাননীয় বিচারকগনের কাছে আমার অনূরোধ রইলো আপনারা ভয় পাবেন না আপনার ভীতিহিন রায় দিন এবং নিশ্চিন্তে থাকুন বাংলার মানুষ আপনাদের সাথে আছে।

আর সরকারকে বলছি আপনারা আইন সংশোধনের যে উদ্যগ নিয়েছেন তা তাড়াতাড়ি জরুরী মন্ত্রীসভা বৈঠকে পাশ করে সংসদে এটাস্টেড করুন এবং বাদীপক্ষের আপিল করার সুযোগ নিয়ে আসেন এবং কাদের মোল্লা শ সমস্ত রাজাকারের ফাঁসি নিশ্চিত করতে মহামান্য আদালত কে সহযোগিতা করুন। নাইলে মনে রাখবেন আমরা যুব সমাজ আপনাদের যে অঙ্গিকারের জন্য এইবার ক্ষমতায় এনেছিলাম তা এমন ডুবা ডুববে যে আপনাদের এই মূহুর্তের হর্তাকর্তারা মৃত্যুর পরও শিহরিত হবে।

আর বিরোধীদল কে বলছি আপনারা বেকুবের মত কথা কম বলেন, আমাদের আন্দলনে আপনাদের কোন প্রয়োজন নাই এবং জামাত নিয়ে যদি থাকেন তবে অনেক আগের বাংলা সিনেমার একটা ডায়ালগ শুনছিলাম যে "মারবো এখানে শালা লাশ পড়বে শ্বশানে", এই ডায়ালগ আর ডায়ালগ থাকবেনা আপনাদের উপর প্রয়োগ করা হবে। বাঁচতে চাইলে জামাত কে বর্জন করুন।X(

বাংলার প্রতিটি মানুষের কাছে একজন মুক্তি যুদ্ধার সন্তান হিসেবে আমার আবেদন না আবদার আসুন একসাথে এই আন্দলন সফল করি আর বজ্র কন্টে বলতে থাকিঃ

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"


সমস্থ মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের পক্ষ থেকে ।

শুভকামনা রইল সবার জন্য। আর সব সময় বলি জামাত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×