somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিবিয়ি কি আরেকটি ইরাক হইতে যাইতেছে?

০২ রা মার্চ, ২০১১ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
কোনোকিছুই হঠাৎ করিয়া ঘটে না। একটি ঘটনা ঘটিবার জন্য কাহাকেও না কাহাকেও অগ্রসর হইতেই হয়। আরবদিগের হইয়া তিউনেশিয়ার জনগণ সেই কাজটি আরম্ভ করিয়াছিলেন। তাহারা পশ্চিমা-গণতন্ত্রিদের মদদ-পুস্ট বেন আলিকে ক্ষমতা হইতে নামাইয়া ছাড়িলেন।
গণতন্ত্রের বাতাস এইবার প্রতিবেশি মিশরের দিকে অগ্রসর হইলো। মার্কিনিদের প্রিয়পাত্র হোসেনি মোবারকও জনগণের সেই ঝড় হইতে নিস্তার পাইলেন না। তাহাকেও ক্ষমতা ছাড়িতে হইলো।
কিন্তু হতাশাজনক হইলেও সত্য কথা এই যে এই দুইটি দেমে এখনও দমন-নীতি অাব্যাহত রহিয়াছে। প্রকৃত গনতন্ত্রীদের হাতে এখনও ক্ষমতা দেওয়া হয় নাই।এই দুইটি দেশেই ''অন্তরবর্তী ক্ষমতা'' যাহাদের হাতে দেওয়া হইয়াছে তাহারা কম-বেশি পূর্বতন সরকারেরই নয়া সংস্করণ। যাহারা জনগণের রক্তে-ভেজা গণতন্ত্রকে নিজেদের উদরে ছিনতাই করিতে অতীতেও দ্বিধা করেন নাই। এখনও সেই আশংকা রহিয়াই গিয়াছে।
মিশরের পরে লিবিয়া। এইখানেও জনগণ কর্নেল গাদ্দাফির ৪২ বছরের ক্ষমতার অবসান চাহিয়া রাস্তায় নামিলো। এখনও তাহারা রাস্তায় রহিয়াছে। কিন্তু এখন মনে হইতেছে বিষয়টি ধীরে-ধীরে অন্যদিকে অগ্রসর হইতেছে। জনগণ তাহাদের শাসকের পরিবর্তন চাহে ভালো কথা। তাহার জন্য নৈতিক আর মানবিক সাহায্যটাই যেখানে জরুরি সেইখানে কিনা মার্কিন-ব্রিটিশ-ফরাসি জোট হঠাৎ করিয়া যুদ্ধের সাজে সজ্জিত হইতেছে? মার্কিন যুদ্ধজাহাজ এখন লিবিয়ার দিকে। তাহার মানে কি? আরেকটি ''ইরাক'' ঘটাইবার আয়োজন চলিতেছে? লিবিয়ায় তৈল রহিয়াছে। গ্যাসও রহিয়াছে। যাহা ইরাকেও ছিলো। আবার গনতন্ত্রি হইয়াও গাদ্দাফির সহিত ব্রিটিশ-জার্মান-ফরাসিদের সুসম্পর্কের কথাও এতো সহজে ভুলিয়া যাইবার নয়। যাহা ইরাকে সাদ্দাম হোসেনের বেলায়ও লক্ষ্য করা গিয়াছিলো।
আমরা লিবিয়ার শাসন-ব্যবস্থার পরিবর্তন চাহি। জনগণের রাজনৈতিক স্বাধীনতা চাহি। কিন্তু তাহা যেন লিবিয়ার জনগণের দ্বারাই সংঘটিত হয়। কোনো বিদেশি শক্তির চাপে নহে।
লিবিয়ায় গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হউক---এইটা চাহিতেছি। কিন্তু তাই বলিয়া দেশটি যেন ইরাকের মতন ''ধ্বংসের দেশ''-এ পরিণত না হয়।
পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে াগ্রসর হইবার তাওফিক দিন।
লিবিয়ার জনগণের বিজয় হউক।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×