somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইকেল-দের ইসলাম গ্রহণ এবং কয়েকটি কথা।

২৭ শে জুন, ২০০৯ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইকেল জ্যাকসেরে মৃত্যুর পর থেকে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। মোটামুটি সবাই বিষণ্ণ। স্বাভাবিক কারণেই শোকাহত। আমার জানা ছিলো না যে এই গায়ক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে তাঁর জীবন-আচরণের সাথে ইসলাম-ধর্মের কোনো সংশ্রব যে ছিলো না। সেইটা খানিকটা নিশ্চিত করেই বলা যায়। এর সবচেয়ে বড়ো প্রমাণ যে তিনি তাঁর নামটাও পাল্টাননি। অনেকে হয়তো বলবেনএইটা পরিচিতি বা বাণিজ্যিকের বিষয়। তাই হয়তো নাম পাল্টাননি। আমার প্রশ্ন: ধর্ম আগে নাকি পরিচিতি আগে?
কিছুদিন আগেই তার নামে একটি জঘন্য আপরাধের কথা শোনা গিয়েছিলো। যেটা আরো আগেও একবার হয়েছিলো। বালকদের প্রতি তার একধরনের অতিশয় জঘন্য-সুলভ অনুরাগ ছিলো।(নাউযুবিল্লাহ)।
আমার বলবার কথা এই তাহলে মাইকেল ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের উপকার করলেন নাকি ক্ষতি করলেন? আমার মনে হয় এতে তারা ইসলাম ধর্মেরই ক্ষতি করলেন। মাইকেল খারাপ-কাজের দায়ভার মুসলমানদের নিতে হবে। আর তার গানের দায়ভার যাবে সেই জ্যাকসন-পরিবারের কাছে, তাদের পুরাতন ধর্মের কাছে।
আমার প্রশ্ন এই ধর্ম গ্রহণ নিয়ে আমাদের দেশে এতো খুশির জোয়ার বয়ে যায় ক্যানো?
এর আগে আমরা দেখেছি মুষ্টিযোদ্ধা টাইসন ধর্ষণ-মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে থাকাকালিন সময়ে ইসলাম-ধর্ম গ্রহণ করেছিলেন। আমাদের দেশের কিছু পত্র-পত্রিকায় এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মনে খুশির জোয়ার বয়ে গিয়েছিলো। অথচ টাইসেনও কিন্তু নাম বদল করেননি। করলেও সেটা বাইরে প্রচার হয়নি। আর মুস্টিযুদ্ধ খেলাটাই তো ইসলাম ধর্মের নিয়ম-কানুনের সাথে মেলে না। যাই হোক সেই টাইসন কারাগার থেকে মুক্ত পেয়ে তাঁর প্রথম খেলায় আরেক মুষ্টযোদ্ধা হলিফিল্ডের কান কামড়ে ছিড়ে ফেলেছিলেন। আমার মনে আছে সেই সময় আমাদের এক ''প্রগতিশীল'' (এই বস্তুটা কী জিনিস বুঝলাম না) সহপাঠী তখন মন্তব্য করেছিলেন, ''তোদের টাইসন আগে ধর্ষণ করতো এখন কান কামড়ায়''। খুব লজ্জা পেয়েছিলাম।
তারও আগে আরেক মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু তার জীবনাচরণ তেমন খারাপ কিছু না-থাকলেও তিনি ইসলামি বিধি-বিধান মেনে চলেননি। অন্তত ৭০-এর দশকে ফিলিপাইনে গিয়ে তিনি যা-যা করেছিলেন, তা একজন মুসলামনের জন্যে মোটেও মানায় না।
সবচেয়ে যে-ব্যাপারটা দুঃখজনক, সেইটা হলো আলির কন্যা লায়লা আলিও একজন মুষ্টিযোদ্ধা, এবং তার পোষাক-আশাক দেখলে আমার ধারণা যে-কোনো রুচিশিল মানুষ অস্বস্তি বোধ করবেন। এমন ছবিও দেখেছি যে আলি সেই মেয়ের পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিচ্ছেন।
ইসলামে কি মেয়েদের জন্যে এই খেলা জায়েজ? অথচ আলিকে নিয়েও আমাদের দেশে খুব মাতামাতি হয়েছে। এমনকি সরকারি মহলে পর্যন্ত। গান রচিত হয়েছে।
এসবের দায়ভার নিতে হচ্ছে বিশ্বের সব মুসলামানকে। আলি ভিয়েতনাম-যুদ্ধের বিরোধিতা করেছিলেন কিন্তু ইরাক বা আফগানিস্তানের যুদ্ধের বিরোধিতা করেছেন কি না জানা যায় না। অনেকে বলবেন, তিনি তো এখন পারকিনসন ব্যাধিতে অসুস্থ। কিন্তু ফিলিস্তিনেদের বিষয়েও তাকে কোনো প্রতিবাদ করতে দেখেনি বা শুনিনি।
ইসলাম কর্মের ধর্ম, আচার-আচরণ মেনে চলার ধর্ম। এইটা যে একটা পুরা জীবন ব্যবস্থা-সেইটা শুধু মুখের কথা নয়। কাজের কথা। আর এখানেই ইসলামের মূল শক্তি। এখানেই ইসলাম পৃখিবীর অন্য সব ধর্মের চাইতে আলাদা। এবং স্বতন্ত্র আর মৌলিক। যারা শুধু নামেই মুসলমান, বা জন্মগতভাবে মুসলমান অথচ ইসলামের বিধিবিধান মানেন না; তাদের দিয়ে মুসলামনদের কোনো ফায়দা নাই। হযরত মহম্মদ (স.) কিয়ামতের দিন উম্মতদের জন্যে সুপারিশ করবেন ঠিকই, কিন্তু যার-যার কাজের হিসাব তাকে-তাকেই দিতে হবে।
কাজেই মুসলমানদের উচিত শুধু নামে মাত্র মুসলমান না-হয়ে বিধি-বিধান মেনে চলা। ইসলামি ইবাদত-পদ্ধতি মেনে চলা আর নিয়মিত পালন করা।
মাইকেল জ্যাকসনদের নিয়ে মাতামাতি না-করে একটা সুষ্ঠু জীবন-যাপন করে যাওয়া ।এবং সেই লক্ষ্যে একটা আদর্শ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাওয়াই প্রত্যেক মুসলমানের জন্যে জরুরি। খোদা আমাদের সাবইকে সেই ইসলামের পথে চলবার তৌফিক দিন। আমিন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×