somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত আদম (আ.)-এর দৈহিক আকৃত...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত আদম (আ.) পৃথিবীর সর্বপ্রথম মানব। আদম (আ.) সর্বপ্রথম নবীও ছিলেন। পৃথিবীর সকল ধর্ম গ্রন্থ গুলোতে হযরত আদমকেই (আ.) পৃথিবীর সর্বপ্রথম মানব হিসাবে দেখানো হয়েছে। লাখ লাখ বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম (আ.) কে বেহেশত হতে আরবের জেদ্দায় প্রেরণ করেন। হযরত আদম (আ.) কাবা গৃহ আল্লাহর হুকুমে নির্মাণ করেন। তিনিই সর্বপ্রথম মানব ও নবী যিনি প্রথম হজ্জ্ব পালন করেন। হযরত আদম (আ.) দিনে পাঁচবার ও রাতে সাতবার কাবা গৃহ তাওয়াফ করতেন বলে ‘‘কাবা শরীফের ইতিহাস’’ গ্রন্থে উল্লেখ রয়েছে।

শৈফাউল গরাম কিতাব হতে জানা যায় ‘‘ হযরত আদম (আ.) কে আল্লাহ সর্বপ্রথম মানব ও জাতির পিতা এবং কাবা ঘরকে সর্বপ্রথম গৃহ উল্লেখ করে ঘোষণা দেন’’। সূরা আল ইমরানের ৯৬ আয়াতে বলা হয়েছে। ‘‘নিশ্চয় মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কাতেই। উহা সৌভাগ্য যুক্ত ও জগত্বাসীর পথপ্রদর্শক। ‘‘মহান আল্লাহ মানুষ সৃষ্টির খেয়াল করলেন এবং হযরত আদম (আ.) কে মাটি দিয়ে সৃষ্টি করে তাতে নূর প্রবেশ করালেন।

মহান আল্লাহ অতি পছন্দের সৃষ্টি হলো মানব সৃষ্টি। ফেরেশতাদের অনেক অনুরোধ উপেক্ষা করে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলেন শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করছি (সূরা জারিয়া আয়াত ৫৬)’’। আল্লাহ তাঁর ইবাদতের জন্য মানুষকে সেভাবেই সৃষ্টি করেছেন। আর পৃথিবীর সর্বপ্রথম মানব হলেন হযরত আদম (আ.)। সূরা বাকারার ৩০তম আয়াতে বলা হয়েছে, যখন আল্লাহ ফেরেশতাদের বললেন ‘‘আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা খলিফা বা মানব সৃষ্টির ব্যাপারে বলল তারা দাঙ্গা কলহ করবে। অথচ আমরাইতো আপনার ইবাদত করছি। মহান আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জান না’’।

বাকারার ৩১তম আয়াতে রয়েছে, আল্লাহ তা’আলা আদমকে সমস্ত বস্তুসামগ্রীর নাম শেখালেন। অতঃপর বিভিন্ন ধরনের বস্তুসামগ্রী ফেরেশতাদের সামনে উপস্থিত করে যেগুলোর নাম জানতে চাইলে ফেরেশতারা অপারগতা প্রকাশ করে। একমাত্র আল্লাহই সবকিছু জানার অধিকারী। আল্লাহর হুকুমে আদম (আ.) সকল কিছুর নাম বলে দিতে পারলেন। এ থেকে বুঝা যায় কিছু কিছু ক্ষেত্রে ফেরেশতাদের চেয়েও মানুষকে আল্লাহ বেশী জ্ঞানী করে সৃষ্টি করেছেন।

ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ বলেন ‘‘আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় আমিই ভাল অবগত রয়েছি (বাকারা ৩৩)’’ হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) বেহেশতেই ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাদের জান্নাত হতে পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দেন। পৃথিবীতে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম (আ.) ও হাওয়া (আ.) সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হযরত আদম (আ.) সৃষ্টি ও বেহেস্ত হতে পৃথিবীতে প্রেরণ-এর অর্থ হলো আল্লাহর খলিফা বা প্রতিনিধির কার্যাদি সম্পাদন মাত্র।

আদি পিতা হযরত আদম (আ.) এর আকৃতির ওপর বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন দীর্ঘদিন যাবত্। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার বিজ্ঞানীরা এক্ষেত্রে এগিয়ে। তারা কেউ কারো মত মেনে নিতে রাজি নন। কোন কোন বিজ্ঞানীদের ধারণা হযরত আদম (আ.) এর দৈর্ঘ্য ৭৫ হাত। আর মা হাওয়া (আ.) এর দৈর্ঘ্য ৭০ হাত। এ ধারণা বিশ্বের কোন মুসলমান গ্রহণ করেনি। মুসলমান জাতি সর্বপ্রথম কুরআন হাদিসের আলোকে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে।

সহিহ হাদিস গ্রন্থ সমূহে বাবা আদম (আ.) এর দৈর্ঘ্য বর্ণনা আছে কিন্তু মা হাওয়া (আ.) এরটি উল্লেখ নেই। বুখারী শরীফ মুসলিম শরীফ ও মুসনাদে আহমদের হাদিসে হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণনা আছে রাসুল (স.) বলেছেন আল্লাহ তাআলা হজরত আদম (আ.) কে তার স্বরূপে সৃষ্টি করেছেন। তাঁর দেহের দৈর্ঘ্য ৬০ হাত ছিল’’। ইমাম আহমদ হতে আরো একটি বর্ণনা আছে যে হজরত আদম (আ.) এর দৈর্ঘ্য ৭০ হাত প্রস্থ ৭ হাত। ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে বর্ণনা করেছেন যে, ‘‘হযরত আদম (আ.) এর পায়ের তালুর দৈর্ঘ্য যাহা সিংহলের পাহাড়ে পাথরের ওপর চিহ্নিত আকারে রক্ষিত আছে, ১১ বিঘত’’। এই উক্তিটি কাবা শরীফের ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে’’।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×