somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপকারের বদলা কি জীবন টা কেড়ে নেয়া?

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন আলোচিত রমনা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইসহাক (৫০) হত্যা মামলার রায় ঘোষণা করেন, এতে চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
যে চার জন কে মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের এক জন -আব্দুর রহিম- সেই মুল হুকুম দাতা, এই লোকটা এত দরিদ্র ছিল যে, সে নিজের দুবেলা খাবারের ব্যাবস্থা করতে পারতনা, এবং এতটাই বেহুদা ছিল যে দুই টাকা কামাই করবে সেই ক্ষমতাটুকু ও তার ছিল না,
হাফেজ ইসহাক একজন বিনয়ী লোক, মসজিদের ইমাম, তাঁর কাছে এই আঃ রহিম গিয়ে মাসের পর মাস বসে থাকত, সবসময় অপেক্ষায় থাকত ইমাম সাহেব কোন কিছু ব্যাবস্থা করে দেয় কিনা, পকেট খরচ যা লাগত তাঁর ব্যাবস্থা ইমাম সাহেবই করে দিতেন।
আঃরহিমের এমন অসহায় অবস্থা দেখে ইমাম ইসহাক অনেক কষ্ট করে নিজের অর্থ ব্যয় করে একটা মালয়শিয়ার ভিসা সংগ্রহ করলেন এই রহিমের জন্যই, ভিসা পেয়ে সে মালয়শিয়া গেল, অনেক অর্থ কড়ি অর্জন করল, নিজের বাড়ি ঘরকে করুন দশা থেকে পরিবর্তন করে বিল্ডিং করলো, আরো কিছু নতুন আয়ের উৎস বের করলো, সব মিলিয়ে ভালোই যাচ্ছিলো, এ সব দেখে স্বাভাবিক ভাবেই অনেক খুসি হয়েছিলেন ইমাম ইসহাক,
আঃরহিম ও তার আরেক আত্মীয় ইলিয়াস একটা লবন ফ্যাক্টরি কেনা বেচা করলো, তাদের মাঝে এ নিয়ে একটা বিরোধ সৃষ্টি হল, এটার মিমাংসার জন্য উভয়ই ইমাম ইসহাকের কাছে ধরনা দিল, উনি সমাধান করতে চেষ্টা করলেন, আঃ রহিম মানতে পারলো না তাঁর সমাধান, আবার ফিরে গেলো মালয়শিয়া, যাবার আগে হুমকি দিয়েছে, " আমি দেখে নিব" বলে।
গত বছর ঠিক এই সময় পত্রিকায় খবর বের হয়" রমনা থানা মসজিদের ইমাম নিখোঁজ", এর প্রায় ১০/১২ দিন পর শেওড়াপাড়ায় একটা ভাড়া বাসা থেকে ইমাম ইসহাকের লাশ উদ্ধার করে পুলিশ, ঘটনা দন্তে এক পর্যায় বের হয় আসল খবর, যা আসলেই বিশ্বাস করা কঠিন।
ইমাম ইসহাক- আল্লাহ তাঁকে জান্নাতবাসিদের অন্তরভুক্ত করে নিক- যাকে ভরন পোষন দিয়ে দু -টাকা আয়ের ব্যাবস্থা করে দিলেন, যাকে সুন্দর করে পরিবার নিয়ে আরামে জীবন যাপন করার পথ তৈরি করে দিলেন, সেই কিনা নিজের উপকার কারির গলায় ছুরি চালাল, তাও এমন নিষ্ঠুর ভাবে, মুখে কস্টপ দিয়ে শ্বাস বন্ধ করে নিরীহ এই মানুষ টাকে হত্যা করল, উনি সে দিন রোযা রেখে ছিলেন,মাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন, এর পরে জোহরের নামাজ পড়িয়ে বের হয়েছেন তখনই তাঁকে উঠিয়ে নিয়ে গেছিল সেই "নিমক হারামির লোকেরা"।
আজকে ইমাম ইসহাকের মা কান্না করছে, তাঁর ভাই-বোনেরা , সন্তানেরা কান্না করছে, এমনকি রমনা থানা এলাকার সাধারন মুসল্লিরা পর্যন্ত তাঁর জন্য কাঁদছে, মানুষের চোখের পানি কখন বিফলে যায় না, আল্লাহ ইমাম ইসহাক কে জান্নাতিদের অন্তর্ভুক্ত করুক, তাঁর পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারন করার তাওফিক দিক, এবং এই খুনি পাপিষ্টদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে যত বাধা আছে সব দূর করে দিক।
এমন পাপি যেন আমাদের দেশে আর জন্ম না নেয় এ জন্য সবাই দোয়া করবেন।





৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×