আমার ভালোবাসার সমস্ত আবেদনকে তুমি উপস্থাপিত করলে কেন?
যখন তুমি আমার নাইবা হবে!
আমার সমস্ত হৃদয়জুরে তোমার ছবি আঁকলে কেন?
যখন তুমি আমারই হবেনা!
আমি এখন কি করে বাঁচবো, বলতে পারো?
তোমায় ছাড়া, ওতোটা পথ কি করেইবা পাড়ি দিবো?
বলতে পারো কি করে,
পারবে কি কোনদিন আর বলতে!
আমার যদি নাইবা হতে,
তাহলে ওতোটা ভালোবাসা দিলে কেন?
তাহলে কেন আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে?
তুমি অন্য কারোরই হবেনা!
কেন এমন করলে তুমি?
কেন আমার জীবনটাকে এলোমেলো করে দিলে?
কেন আমার সাজানো স্বপ্নকে ভেঙে দিলে?
কেন আমার জীবনটাকে নিঃশেষ করে দিলে?
জানি এসবের কোন উত্তর তোমার জানা নেই,
জানি কখনো আর সুযোগ পাবেনা তাই বলতে।
তাইতো কেবলই এতটুকুই বলি,
খুব কষ্টে আছি আমি, যতটা কষ্ট পেলে মরে যেতে ইচ্ছে করে।
আমায় তুমি স্বপ্ন দেখালে,
বেঁচে থাকার আশ্বাস দিলে।
আর এখন সব ধ্বংস করলে নিজের হাতে,
পরের হাতে নিজেকে তুলে!
প্রতিটি রাতে, আমি এখন খুব কষ্ট পাই,
যখন ভাবি অন্য কেউ তোমার পাশে।
প্রতিটি রাতেই বুক ফেটে আর্তনাদ উঠে,
যখন ভাবি তোমার বুকে আর আমার অধিকার নেই।
কতোটা কষ্ট হচ্ছে তুমি কি বুঝছো?
কতোটা নিঃস্ব লাগছে আমার?
আমার আর কিছুই বাকি নেই,
এই অবলা নিথর জড় দেহটা ছাড়া।
মনতো আমার মরেই গেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



