জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন সংবাদটা শুনে অপেক্ষায় ছিলাম দেখি তিনি ভিসির পদ গ্রহন করেন কিনা।কিন্তু পরে একটা অনলাইন পত্রিকার মাধ্যমে নিশ্চীত হলাম জাহাঙ্গীরনগরের ভিসির আসন গ্রহন করবেন।বড়ই ব্যথিত আর চমৎকৃত হলাম কারন এই মানুষটাই নাকি ২০০৬ সালে তৎকালীন সেনা বাহিনী দ্বারা লালিত অগনতান্ত্রিক সরকারের বিরূদ্ধে আন্দোলনে ছাত্রছাত্রীদের নেতৃত্ব দিয়েছিলেন আর তিনি নিজেই কিনা এখন অগনতান্ত্রিক ভাবে দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন।হায়রে ক্ষমতা,তুমি বড়ই আজব বস্তু তুমি চরম নীতিবানকে ও বানিয়ে ফেলতে পার পা চাটা চামচা।তবে আমি এখনও মনে করি স্যার ক্ষমতার লোভে লালায়িত হবেন না কারন তিনি অস্ত্রের ঝনঝনানি ,সেনাবাহিনীর রাইফেলের গুলির সামনে ও ছিলেন অকুতোভয় তিনি কেন সামান্য ক্ষমতার লোভে অগনতান্ত্রিক ভাবে ভিসি হয়ে নিজেকে একজন মূল্যবোধহীন শিক্ষক হিসাবে জাতির সামনে নিজের নীতিকে অপমানিত করবেন?
এবার আসা যাক ঐসকল শিক্ষাগুরুদের ব্যাপারে যারা শিক্ষক সমাজের ব্যানারে অগনতান্তিক ভিসির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার মত ১২ হাজার ছাত্রছাত্রীর মূল্যবান জীবনকে নিজের বাপের টাকায় কেনা ক্রীতদাসের জীবনমনে করে ইচ্ছামত আমাদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন।যদি সত্যিই আপনারা জাহাঙ্গীরনগরে গনতান্ত্রিক ভিসি চান তাহলে এই অগনতান্ত্রিক নিয়োগকে কেনো মেনে নিচ্ছেন?কেনো আবার রাজপথে নামছেন না?আমার মনে হয় পাড়ার পতিতাদের মত আপনাদের বিবেক ও বিক্রি হতে হতে নিজস্ব বিবেক বলতে আপনাদের কিছু নাই থাকলে আপনাদের স্ববিরোধিতায় আপনারাই বিস্মিত হয়ে যেতেন।জাহাঙ্গীরনগরে অধ্যাপক শরীফ এনামুল কবিরের মত স্বৈরশাসকের স্থান নাই আশা করি আপনাদের মত শিক্ষকরূপী ভন্ডদের ও মানুষ চিনতে ভূল করবে না।
পরিশেযে সামুর কাছে একটি চাওয়া ,এনামুল কবিরের মত স্বৈরশাসকের পতনে সামুর ভূমিকা প্রশংসাযোগ্য আশাকরি এই অগনতান্ত্রিক নিয়োগকে সমর্থন না করে সামু তার পথ চলায়,এবং নীতিতে অনঢ় থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



