সেই ছুডো কাল থেইকা শুইন্যা আসতাছি “শিক্ষায় জাতির মেরূদন্ড” আর শিক্ষকরা জাতি গড়ার কারিগর তথা মিস্ত্রি।তো বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে বড় বিদ্যাপীঠ তাহলে এর শিক্ষকরা বিশেষ করে ভিসিরা নিশ্চয় জাতির হেড মিস্ত্রি।এবার তাহলে দেখুন তাদের কিছু কেরামতি যা দিয়ে তারা জাতিকে গড়ে তুলছেনঃ
প্রথমেই আসি বাংলাদেশের সবচেয়ে নামি বিদ্যাপীঠ বুয়েটে,হে হে ওখানে পৃথিবীর ইতিহাসে প্রথম কমার্স সাবজেক্ট চালু করছেন মহামান্য ভিসি। এতো দিন জানতাম ওখানে শুধু ইন্জিনিয়ারিং সাবজেক্ট পড়া যায় এখন দেখি কমার্স ও পড়ায়, যাক বাবা আমার মতো কমার্সে পড়া পোলাপানের বুয়েটে পড়ার আজন্ম(আজাইরা) লালিত স্বপ্ন সত্যি হতে চলছে। বুঝেন তাইলে ভিসির কেরামতি,এই না হলে জাতির হেডমিস্ত্রি!
এবার আসি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠবিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ে, ওখানকার হেডমিস্ত্রি তেমন কিছু করেন নাই জনসার্থে বিশ্ববিদ্যায়ের কিছু জমি(২ একরের মত) বিক্রি করে দিছেন এ আর এমন কি!আহা চুরিবিদ্যা বড় বিদ্যা এটাই উনি তার ছাত্রদের শিখাচ্ছিলেন কিন্তু বেরসিক সাংবাদিকরা সবকিছু ফাস করে দিল।
এবার আসি সবদিক দিয়ে নান্দনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে,ঢাকার কাছে অসম্ভব সুন্দর এই ক্যাম্পাসে কিছু শিক্ষক আছেন যারা তথাকথিত বাম(ভাম) রাজনীতির প্রানভোমরা।বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব এমনকি ভারতের পশ্চীমবঙ্গ বা নেপালের কাঠমুন্ডু সব যায়গায় তাদের জ্বালাময়ী বক্তৃতা কিন্তু ওনাদের মূলকাজ যে অভাগা দেশের বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাত্রদের জ্ঞানদান করা জনগনের টাকায় বেতন নিয়ে একথা ওনারা বেমালুম ভুলে যান ।দিনের পর দিন ক্লাস নেন না,ছাত্র ছাত্রীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় যেন কোন ব্যাপারই না। বড়ই আজব কারিগর ওনারা!
সবশেষে , দেশের শিক্ষা ব্যবস্থার বড় একটা অংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ব্যাপারে,না ওনাদের কিছু বলব না সবকিছু যেখানে নষ্টদের অধিকারে নশ্টামি করার অধিকারতো ওনাদের ও রয়েছে তাইতো সনদ বানিজ্য্ খুবই স্বভাবিক ব্যাপার।শুধু এইটুকু বলি ওনাদেরকে শিক্ষক নয় ব্যবসায়ী বলা উচিত।
আমার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সময়টা কেটেছে অজপাড়া গায়ের অখ্যাত কিছু স্কুলে ।সেখানে আমি এমনকিছু শিক্ষক পেয়েছি যাদেরকে দেখলে তাদের আদর্শের কথা মনে পড়লে শ্রদ্ধায় মাথানত হয়ে যায়।সত্যি বলতে কি আল্লাহর রহমাতে, তাঁদের অনুপ্রেরনা,ত্যাগ আর পরিশ্রমে এই তীব্র প্রতিযোগিতার পরেও অজপাড়া গা থেকে আমরা যারা মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে দেশশ্রেষ্ঠ এইসব শিক্ষাপ্রতিস্ঠানে পড়ার সুযোগ পায় তারা দেশগড়ার কারিগররূপী এই শিক্ষকনামক কুমীরদের খাই খাই মানষিকতা দেখলে তাদেরকে স্যার বলতে বিবেকে বাধে কারন এই স্যার শব্দটা অনেক সন্মানের যা সুযোগ সুবিধাহীন গ্রামের ওই মাস্টারদের বলা যেতে পারে কিন্তু বড় বড় ডিগ্রীধারী এই অমানুষগুলোকে বলতে ইচ্ছা করে না।
(আমার এই লেখাটি ঢালাও ভাবে সবশিক্ষককে দোষারপ করে নয় কারন আমার ডিপাটমেন্টে এমন টিচার ও আছেন যিনি গভীররাতে অসুস্হ ছাত্রের পাশে থেকেছেন,যিনি ছাত্রদের টাকার প্রয়োজনে নিজের ATM Card ছাত্রদের হাতে তুলে দিয়েছেন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



