প্রতিদিনের মত আজও অতিথি পাখির কলকাকলিতে মুখরিত ক্যাম্পাস তবে আজকে অতিথি পাখিদের সাথে ছিলো কছু নতুন মুখ যারা প্রায় দুই লক্ষাধিক স্টুডেনটকে পিছনে ফেলে এই ক্যাম্পাসে তাদের জায়গা করে নিয়েছে।আইটির এক ভাইয়ের কাছে শুনলাম সেই আপুটি যাকে নিয়ে এতো রটনা সেও আজ ক্লাস করেছে।সাবাস আপু,এই ক্যাম্পাস তোমার তোমাকেই কুচক্রীদের বিরূদ্ধে এগিয়ে আসতে হবে।
যে নতুনদের সাথে অন্যায় আচরন করে সে অবশ্যই অপরাধী,তাকে শাস্তি পেতে হবে কিন্তু মনে রাখতে হবে জাবি অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে আালাদা এখানে সিনিয়র জুনিয়র সম্পক ভাই বোনের মত ।তাই ভীরূ হয়ে নয় ,সাহসের সাথে অন্যায়ের মোকাবেলা করতে হবে।
আর যে সব কাপুরূষ না জেনেশুনে আমাদের ক্যাম্পাসের নামে কুৎসা রটাচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে কলমের মাধ্যমে মুখে নয়।মনে রাখতে হবে জাবি সাহসীদের ক্যাম্পাস ,রেগের ভয়ে ভীতু কাপুরূষদের ক্যাম্পাস না,জাবির ছাত্র ছা্ত্রীরা অতীতে কোন অন্যায় মেনে নিই নাই আশা করি যারা নতুন আসছে এরা ও অন্যায়কে প্রতিহত করবে পৃথিবীথেকে অশান্তি দুরকরার জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



