somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতারির সেকাল একাল

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস আসলেই ছোট বেলায় আব্বার সাথে বিভিন্ন জায়গায় ইফতারির দাওয়াত খেতে যেতাম।পাটের চট বিছাণো গ্রামের উঠানে ইফতারি দেওয়া হতো খুব সাধারন মানের,কয়েকটা খেজ়ুর,নারকেল চিনি দিয়ে ভেজানো চিড়া,এক মুঠ ছোলা এই থাকতো ইফতারির প্রথম পর্বে,নামাজের পর হ্যাজ়াক বা তুষ কেরসিনের মৃদু আলোই গরু মুরগির মাংসের ঝোল দিয়ে মোটা চালের ভাত, আহা যেন অমৃত!কপাল ভাল থাকলে অবশ্য মিস্টি বা দধি ও জুটতো।সেই দিন গুলো এখণ আর নাই, ব্যাস্ত নাগরিক জীবনে আমার কৈশোরের সেই সোনালী দিন গুলোকে মিস করি ভীষন।
গ্রামের বাঙ্গালি মুসলিম সংস্কৃতির একটা অপরিহারয্য দিক হল পাড়ার মসজিদে এবং প্রতিবেশীর বাড়ীতে ইফতার পাঠানো,আমার ছোটবেলায় এই ইফতারিতে চিড়া ,মুডি ,অথবা গুড়ের শিরনীর প্রাধান্য দেখেছি কিন্তু গতবারে গিয়ে দেখলাম চিড়া ,মুডি ,অথবা গুড়ের শিরনীর জায়গা দখল করে নিয়েছে ডাল চালের খিচুড়ি আর মুরগি,এই নাভিশ্বাস উঠা গরমেও দিব্বি খিচুড়ির জনপ্রিয়তা তুঙ্গে।
বিশ্ববিদ্যালয় জীবনের ইফতারি পর্বটাও ও বেশ প্রানোচ্ছল, ক্যাম্পাসে ইফতার মানে রিতিমত উৎসবের ব্যাপার স্যাপার।দল বেধে বন্ধুরা ইফতার কিনতে জড়ো হওয়া ইফতারির দোকান গুলোতে ।পিয়াজু,বিভিন্ন প্রকার চপ,ছোলা মুড়ি,শরবত সাথে বন্ধুদের দুষ্টামি সবমিলিয়ে পুরাই পাংখা সময় কাটে সবার। জাহাঙ্গীরনগরের কেন্দীয় মাঠ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রিতিমত ইফতারি খাবার মহাযজ্ঞের কেন্দ্রবিন্দুতে পরিনত হয় রমজানের শেষ অবধি।বিভিন্ন বিভাগ,সংগঠন ভিত্তিক ইফতার পার্টি পরিণত হয় তরূন তরূনীদের মিলনমেলায়।
এবার আসি কর্পোরেট ইফতার পার্টি ব্যাপারে,রমজান উপলক্ষে দেশি বিদেশি প্রায় সব প্রতিষ্ঠান আয়োজন করে ইফতার পার্টির । অফিসের কনফারেন্স রূমে অথবা অভিজাত কোন হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। নানান প্রকার খাবার দাবার পানীয় সবমিলে জমকালো আয়োজন,সমাজের,প্রতিষ্ঠানের বড় বড় কর্তা ব্যক্তিরা কখনো কখনো নামকরা সেলিব্রেটি উপস্থিত থাকেন এসব আয়োজনে।কিন্তু সত্যি কথা বলতে কি ছোট্র বেলায় বাবার হাত ধরে বা বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সাথে পেপার বিছিয়ে খেজুর ছোলা খেয়ে ইফতার করে যে মজাটা পাওয়া যায় তার সিকিভাগ আনন্দও থাকেনা এইসব জমকালো কর্পোরেট ইফতার পার্টিতে, যদিও খাবারের মেন্যু থাকে অনেক ভালো কিন্তু সেই প্রানবন্ত আড্ডা বা পবিত্র অনুভূতি খুব একটা কাজ করে না এখানে । তাইতো ফিরে ফিরে যেতে ইচ্ছাকরে সেই পুরনো দিনগুলোতে যেদিনগুলোতে আভিজাত্যের অহমিকা ছিলোনা ছিলো প্রানের স্পন্দন।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×